চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোরে বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৭ পূর্বাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

যশোরের উপশহর এলাকায় চেং হি সং (৪৫) নামে এক চীনা নাগরিক পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার নিজ প্রতিষ্ঠানের গোডাউন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তার দুই কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে।

অর্থ আত্মসাতের জন্য হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ।

পুলিশ জানায়, গত ৫ বছর ধরে বাংলাদেশে বসবাস করছিলেন তিনি। দু’বছর আগে চীন থেকে ইজিবাইকের যন্ত্রাংশ আমদানি করে যশোরে ব্যবসা করতেন তিনি। নিহতের স্ত্রী টেমু লাই এন ঢাকায় থাকেন। রাতে কয়েকদফা ফোন করেও চেং হি কে না পেয়ে বিষয়টি তার কেয়ারটেকার নাজমুলকে থানায় জানাতে বলেন । পরে তার নিখোঁজের অভিযোগ নিয়ে দুই কর্মচারী মুকতাদির আহমেদ ও নাজমুল হাসান বুধবার রাতেই থানায় যান। দুইজনকেই সন্দেহ হলে পুলিশ তাদের নিয়েই অভিযানে নামে।

তাদের দেয়া তথ্য অনুযায়ী সকালে উপশহর মহিলা কলেজের পাশে ২ নম্বর সেক্টরের তিনতলা বাড়ির নীচ তলায় আমদানি করা যন্ত্রাংশের গুদাম থেকেই চেং হি সংয়ের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।

চেং হি সংয়ের ব্যবসায়িক কেয়ারটেকার ও দোভাষী নাজমুল হাসান এবং তার আত্মীয় মুক্তাদির রহমান রাজুকে গ্রেফতার করে পুলিশ। দুজনের বাড়িই নেত্রকোনায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই টাকার জন্য খুনের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্যে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Reneta

২০১৪ সাল থেকে বাংলাদেশে ব্যবসা শুরু করেন চেং হি। তিনি সর্বশেষ বাংলাদেশে আসেন গত ২৭ নভেম্বর।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যশোর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ভ্লাদিমির পুতিন

পরবর্তী

নেত্রকোনায় লালনের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে পুলিশ

পরবর্তী

নেত্রকোনায় লালনের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে পুলিশ

ইয়াহুর ১০০ কোটি ব্যবহারকারীর তথ্য চুরি

সর্বশেষ

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT