চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেত্রকোনায় লালনের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে পুলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১০ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৬
জনপদ, নেত্রকোনা, বাংলাদেশ
A A

নেত্রকোনায় ‘হেফাজতে ঈমান’ নামের একটি সংগঠনের দাবির মুখে লালন অনুসারীদের একটি নিয়মিত অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। ওই অনুসারীদের বিরুদ্ধে এলাকায় লিফলেটও বিতরণ করা হয়েছে।

এ ঘটনায় কোনো মামলা না হলেও পুলিশ বলেছে, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই তারা এই ব্যবস্থা নিয়েছে।

তবে এসব ঘটনায় আতঙ্কে রয়েছেন লালন ভক্তরা।

বিবিসি জানায়, নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বাসিন্দা আবদুল হালিমের বাড়িতে লালন ভক্তদের নিয়মিত আসর বসত, যেখানে লালন গানের বাইরেও নানা বিষয়ে আলোচনা হতো।

কিন্তু কিছুদিন ধরেই ওই অনুষ্ঠান বন্ধের দাবি করে আসছিল স্থানীয় হেফাজতে ঈমান নামের একটি সংগঠন। তাদের দাবির মুখে সেই অনুষ্ঠানটি বন্ধ করে দেয় স্থানীয় পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে লিফলেটও ছড়ানো হয়। আবদুল হালিম জানান, এরপর থেকেই তারা ভয়ে আছেন।

আবদুল হালিম বলেন, প্রতি বছর ৩০ নভেম্বর তার বাড়িতে লালনের গানের আসর বসে। কিন্তু এ বছর একটি মহল কিছুদিন ধরেই এই আসর না করার জন্য বলে আসছিল। তারা ইউএনও’র কাছে একটি আবেদনও করে।

Reneta

“এরপর থানার কর্মকর্তারা আমাদের অনুষ্ঠান না করার জন্য বলে যায়। না হলে ঝগড়ঝাঁটি হতে পারে,” বলেন আবদুল হালিম, “কয়েকদিন পর আমাদের বিরুদ্ধে একটি লিফলেটও বিতরণ করা হয় যে, আমরা নাকি অনৈসলামিক কাজ করি। কেন ‘জয় গুরু’ বলি, এরকম কথা নাকি ইসলামিক অনুভূতিতে আঘাত করে। সেখানে কাফের মুরতাদ বলা হয়, বলা হয় যে, আমাদের এই দেশের মাটি থেকে উচ্ছেদ করতে হবে।”

গত বছরও এই অনুষ্ঠানটি বাতিলের একদফা চেষ্টা করা হয়। তবে হেফাজতে ঈমানের কোনো সদস্যের সঙ্গে চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি।

কারও দাবির মুখে লালন ভক্তদের অনুষ্ঠান বন্ধ করে দেয়ায় তাদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে কিনা, জানতে চাইলে কেন্দুয়া থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, এলাকার আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই তারা ওই পদক্ষেপ নিয়েছেন।

সিরাজুল ইসলাম বলেন, “লালন ভক্তদের একটি গ্রুপ অনুষ্ঠান করতে চেয়েছিল। কিন্তু কিছু আলেম ওলামা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন, যে তারা ইসলাম মানে না, তাদের যেন অনুষ্ঠান করতে দেওয়া না হয়।”

“সেখানে শান্তিশৃঙ্খলা ভঙ্গের আশংকা আছে, তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আমরা তাদের অনুষ্ঠান না করার জন্য বলি। আর লিফলেটে কারও নাম উল্লেখ নেই। তাই কাউকে এককভাবে ধরতে পারিনি। তবে যারা অনুষ্ঠান না করার কথা বলেছিল, তাদের আমরা চাপ দিয়েছি। তারা বলেছে, এখানে কোনো বিশৃঙ্খলা হবে না। ”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লালন
শেয়ারTweetPin

সর্বশেষ

মুন্সিগঞ্জের বালাশুরে গরুর খামারিদের সমবায়ভিত্তিক সাফল্য

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশকে ইউরোপের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক শেরে শার্লে

জুলাই ১৮, ২০২৬

‘সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা ছিল অসাধারণ’

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের উন্নয়ন হলে জলাবদ্ধতায় আর রেল চলাচল বন্ধ হবে না

জুলাই ১৮, ২০২৬

কোটা আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT