চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ভ্লাদিমির পুতিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১১ পূর্বাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

ফোর্বস ম্যাগাজিনের এ বছরের ‘বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি’র তালিকায় সবাইকে পেছনে ফেলে প্রথম স্থান দখল করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নিয়ে পর পর তিন বছর ধরে তিনি একই জায়গা ধরে রেখেছেন।

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্বের স্বীকৃতি পাওয়া নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোর্বসের তালিকায় আছেন দুই নম্বরে। আর তৃতীয় স্থানে আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল।

যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বস প্রতিবছরই বিশ্বের মোট জনসংখ্যার ভিত্তিতে প্রতি ১০ কোটি মানুষের অনুপাতে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব নির্বাচন করে। সে হিসেবে ২০১৬ সালের জন্য ম্যাগাজিনটি মোট ৭৪ জনকে তার তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

এই তালিকায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরেসা মে ১৩তম স্থানে আছেন। আর যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা পেয়েছেন ৪৮তম স্থান। অন্যদিকে তাদের সবাইকে পেছনে ফেলে যথাক্রমে ৯ ও ১০ নম্বরে জায়গা করে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

এমনকি চরম বিতর্কিত উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনও বারাক ওবামার ওপরে আছেন, ৪৩তম অবস্থানে। তালিকাটি দেখুন এখানে।

তালিকা তৈরিতে যে বিষয়গুলো বিবেচনায় আনা হয়েছে তার মধ্যে রয়েছে: একজন ব্যক্তির কতজন মানুষের ওপর ক্ষমতা আছে, কী পরিমাণ ও কী ধরণের আর্থিক সম্পদ তার দখলে রয়েছে, একের অধিক ক্ষেত্র বা পরিসরে তার আধিপত্য রয়েছে কিনা এবং বিশ্বে পরিবর্তন আনতে নিজের ক্ষমতা বা প্রভাব তারা কতটা সক্রিয়ভাবে কাজে লাগাচ্ছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইম ম্যাগাজিনডোনাল্ড ট্রাম্পফোর্বস ম্যাগাজিনভ্লাদিমির পুতিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাবি ছাত্রলীগ কমিটি ঘোষণা নিয়ে চলছে টালবাহানা

পরবর্তী

যশোরে বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার

পরবর্তী

যশোরে বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার

নেত্রকোনায় লালনের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে পুলিশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT