চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোরে ‘জঙ্গি আস্তানায়’ জঙ্গি মারজানের বোন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ন ০৯, অক্টোবর ২০১৭
অপরাধ
A A

আকরামুজ্জামান, যশোর প্রতিনিধি: যশোরে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে হলি আর্টিজানে হামলাকারী নিহত জঙ্গিনেতা মার্জানের বোন খাদিজা ও জঙ্গি নেতা সাগরের স্ত্রীসহ আরও কয়েকজন আছে বলে ধারণা করছে পুলিশ। এছাড়া তাদের কাছে বিস্ফোরক দ্রব্য রয়েছে বলেও দাবি পুলিশের।

পুলিশের পক্ষ থেকে তাদেরকে আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও সাড়া দেয়নি তারা। তবে ওই বিল্ডিং থেকে  ৫ টি পরিবারকে নিরাপদে সরিয়ে এনেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রোববার রাত ১০টা থেকে শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার বাড়িটি ঘিরে রাখে পুলিশ। সোয়াটের দেওয়া তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, যশোরের ঘোপ নওয়াপাড়া রোড মসজিদের পেছনের বাড়িটির মালিক যশোর জিলা স্কুলের শিক্ষক হায়দার আলী।

হায়দার আলী জানান, চারতলা বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া মশিউর রহমান। ওই ফ্ল্যাটে জঙ্গি রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী সন্দেহ করছে।

তিনি আরও জানান, মশিউর রহমান একটি হারবাল কোম্পানিতে চাকরি করেন। তার বাড়ি কুষ্টিয়ায়।

Reneta

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, ‘মারজানের বোন খাদিজা এই বাড়িতে আছে বলে ধারণা করা হচ্ছে। হ্যান্ড মাইকে জঙ্গিদের প্রথমে আত্মসমর্পনের আহবান জানানো হয়েছে। তবে তারা আত্মসমর্পনে কোন সাড়া দেয়নি।’

তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি সে যাতে শান্তি-শৃঙ্খলভাবে আত্মসমর্পন করে। তবে আত্মসমর্পণ না করলে আইনশৃঙ্খলা বাহিনী পরবর্তী পদক্ষেপ নেবে।’

ঘোপ নওয়াপাড়া রোড এলাকায় র‌্যাব-পুলিশ অবস্থান নিয়েছে। নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় সাংবাদিকসহ কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিজঙ্গি আস্তানাযশোরহলি আর্টিজান
শেয়ারTweetPin

সর্বশেষ

সমঝোতার রূপরেখা চূড়ান্ত হওয়ার পর আলোচনা: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানির মূল্যবৃদ্ধিতে সরকারকে ধন্যবাদ পেট্রোল পাম্প মালিক সমিতির

এপ্রিল ১৯, ২০২৬

ঢাকায় গরমের তেজ, বৃষ্টির দেখা নেই

এপ্রিল ১৯, ২০২৬

অ্যাটলেটিকোকে হারিয়ে কোপা ডেল রে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

এপ্রিল ১৯, ২০২৬

মেসির জোড়া গোলে টেবিলে বড় লাফ মিয়ামির

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT