জনপদ

যশোরে কর্মহীন ও রিক্সাচালকদের মধ্যে খাবার বিতরণ

কর্মহীন ও রিক্সাচালকদের মধ্যে খাবার বিতরণ, যশোরে. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোরে কর্মহীন ও রিক্সাচালকদের মধ্যে খাবার বিতরণ কার্যক্রমের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

যশোরে শেখ ফজলুল হক মনি-আরজু মনি ফ্রি অক্সিজেন ব্যাংকের উদ্যোগে শহরের কর্মহীন ও রিক্সাচালকদের খাবার বিতরণ করা হয়।

সম্প্রতি ২০০ জনকে এই খাবার প্রদান করা হয়। করোনাকালে মানুষের উপার্জন কমে যাওয়ায় তাদের এই উদ্যোগ।

কেউ যেন না খেয়ে থাকে একারনে সংগঠনের নেতৃবৃন্দ সবসময় কাজ করে চলেছেন। এছাড়া তারা অক্সিজেন সেবা ও খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন।

মধ্যবিত্ত পরিবার, যারা চেয়ে নিতে পারে না তাদের জন্য হটলাইন নম্বরও চালু করেছে সংগঠনটি। নম্বরটি হলো ০১৯১৩৬৪০৬২১। এই নম্বরে কল অথবা মেসেজ করলে বাড়িতে পৌছে যাবে খাদ্য।

খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর জেলার সাবেক ছাত্রলীগ কর্মী শুভাশিষ রায়, কল্লল বর্মন, সঞ্জয় অধিকারী, সমসিংহ রায়, সজিব শীল, প্রাঙ্গন সরকার ও পল্লব বিশ্বাস।

বিষয়:কর্মহীন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…