বিনোদন

যশের সঙ্গে ঢাক বাজালেন নুসরাত, সাদামাটা সাজে মণ্ডপে শ্রাবন্তী

নুসরাত ও যশের সঙ্গে ঢাক বাজালেন শ্রাবন্তী. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রাবন্তী সাদামাটা সাজে মণ্ডপে উপস্থিত, নুসরাত ও যশের সঙ্গে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বছর ঘুরে আবারও এসেছে শারদীয় দুর্গোৎসব। টলিউড তারকারা বছরের এই সময়টাতেই দম ফেলার ফুসরত পান না। পূজার ছুটিতে ঘুরে বেড়ান শহরের বিভিন্ন মণ্ডপে। আর তারা কীভাবে পূজা উপভোগ করছেন, সেদিকে চোখ থাকে ভক্তদের।

তারকারাও তাই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন নিজেদের সাজ থেকে ব্যক্তিগত সব মুহূর্তের ছবি।

নুসরাত ও যশ মণ্ডপে সঙ্গীত পরিবেশন করছেন, সাদামাটা পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

নবমীর সকালে হলুদ পাঞ্জাবি পরে ঢাক বাজিয়েছেন প্রসেনজিৎ। ক্যাপশনে লিখেছেন, ‘ঢাকের বাদ্যি মানেই মন ভালো করে দেওয়া ছন্দ…নবমীর শুভেচ্ছা রইলো।’

এর আগে বঅষ্টমীর সকালে ছেলে মিশুককে নিয়ে প্রসেনজিৎকে দেখা গেছে প্রতিমার সামনে। পাজামা-পাঞ্জাবিতে বাবা, আর ধুতি-পাঞ্জাবিতে ছেলে। সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে প্রসেনজিৎ লিখেছেন, ‘মহাষ্টমীর শুভেচ্ছা। বন্ধুবান্ধব, পরিবারের সঙ্গে খুব ভালো কাটুক।’

নুসরাত, যশ ও শিশু একসঙ্গে পুজোতে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অষ্টমীর দিনে ভবানীপুরের মল্লিকবাড়ির পূজাতে ছেলেকে নিয়ে মণ্ডপে গিয়েছিলেন কোয়েল মল্লিক। ফেসবুকে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, সকলকে জানাই মহা অষ্টমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা…সকলে সুস্থ থাকবেন আর কোভিড বিধি মেনে প্রচুর আনন্দ করবেন।

নুসরাত ও যশের সঙ্গে ঢাক বাজাচ্ছেন শ্রাবন্তী, সাদামাটা সাজে মণ্ডপে. Channel i News - চ্যানেল আই নিউজ

যশের সঙ্গে প্যান্ডেল হপিং করছেন নুসরাত। এই বছরের পূজাটা নুসরাতের জন্য বিশেষ। কারণ মা হওয়ার পর এটাই তার ছেলের সাথে প্রথম পূজা। তবে ছেলেকে মণ্ডপে আনেননি তিনি। পূজা মণ্ডপে ঢাকি ও পূজা উদ্যোক্তাদের অনুরোধে যশের সঙ্গে ঢাক বাজাতেও দেখা গেছে নুসরাতকে। দুজনে পূজা বেশ করছেন।

নুসরাত সাদামাটা পোশাকে মণ্ডপে, পেছনে দেব-দেবীর মূর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

অষ্টমীর সকালে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে দেখা গেছে হাল্কা সাজে। জাঁকজমক নেই, তবু সাদা আনারকলিতে অল্প সাজে প্রতিমার সামনে নায়িকাকে খুবই স্নিগ্ধ দেখিয়েছে।

নুসরাত ও যশের সঙ্গে কুকুরের ছবি, সাদামাটা সাজে মণ্ডপে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্গাপূজায় পোষা কুকুরকে নিয়ে মণ্ডপে গিয়েছিলেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছিলেন সেই ছবিও।

বিষয়:নুসরাত প্রসেনজিৎ মিমি যশ শ্রাবন্তী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…