চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশের জন্মদিনে ‘কেজিএফ’ নির্মাতার চমক!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

৩৬ বছরে পা রাখলেন ভারতীয় কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা যশ। শনিবার (৮ জানুয়ারি) তার জন্মদিন। ২০১৮ সালের অন্যতম আলোচিত সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’ এ অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের মন জয় করে নেন এই অভিনেতা। সেই ধারাবাহিকতায় মুক্তির অপেক্ষায় রয়েছে ‘কেজিএফ’ এর সিক্যুয়াল ‘কেজিএফ: চ্যাপটার টু’।

দক্ষিণী সুপারস্টার যশ এর জন্মদিন মানেই ‘কেজিএফ’ এর নতুন কোনো চমক। গেল বছর অভিনেতার জন্মদিন উপলক্ষ্যে প্রকাশ্যে এসেছিল ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ এর টিজার। আর এবার বিশেষ এই দিনে প্রকাশ্যে আসলো আসন্ন ছবিটির নতুন পোস্টার।

শনিবার ছবি নির্মাতা প্রশান্ত নীল আসন্ন ছবিটির নতুন পোস্টারটি প্রকাশ্যে আনেন। যেখানে ‘রকিংস্টার’ যশকে দেখা গেছে বরাবরের মত বেশ বোল্ড অবতারে! তবে ছবিটিতে নজর কেড়েছে যশের সামনে থাকা একটি বোর্ড যেখানে লেখা, “সাবধান, সামনে বিপদ”। যা থেকেই বুঝা গেছে বেশ বড় ধামাকা নিয়ে আসছেন যশের ‘কেজিএফ: চ্যাপ্টার টু’।

এছাড়াও জন্মদিনের প্রথম প্রহরে পরিবারের সঙ্গে কেক কেটেও জন্মদিন উদযাপন করেছেন যশ।

এদিকে ভারতে করোনা পরিস্থিতির কারণে একের পর এক সিনেমার মুক্তি স্থগিত হলেও স্থগিত হয়নি ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। নির্মাতা জানিয়েছেন, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ১৪ এপ্রিলই মুক্তি পাবে ছবিটি।

২০১৮ সালের ২১ ডিসেম্বর ভারতের আড়াই হাজার স্ক্রিনে মুক্তি পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’ ছবিটি। ৮০ কোটি রুপির সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছিল ২৫০ কোটি রুপিরও বেশি! আর তাইতো এর দ্বিতীয় কিস্তি নিয়ে এত আগ্রহ দর্শকদের।

Reneta

ছবিটির কাহিনী মূলত ১৯৭০ থেকে ১৯৮০ দশকের প্রেক্ষাপটে। একজন অনাথ বালকের গ্যাংস্টারে রূপান্তরিত হওয়ার কাহিনীকে ঘিরেই এর চিত্রনাট্য। যেখানে মূল ভূমিকায় আছেন দক্ষিণী সুপারস্টার যশ, এবং তার বিপরীতে অভিনয় করবেন শ্রীনিধি শেঠি। সেই সাথে ছবিটিতে আরো অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত, রাবীনা ট্যান্ডন সহ আরো অনেকে।

ছবিটি মুক্তি পাবে ভিন্ন ভিন্ন পাঁচটি ভাষায়। যেগুলো হলো কন্নড়, তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেজিএফ চ্যাপটার টুজন্মদিনযশরাবীনা ট্যান্ডনসঞ্জয় দত্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে গোল্ডেন বল-বুট-গ্লাভসের দৌড়ে এগিয়ে যারা

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ পুরস্কারে নতুন সংযোজন, বিশেষ আংটি পাবেন চ্যাম্পিয়নরা

জুলাই ১৭, ২০২৬
অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি

নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ

জুলাই ১৭, ২০২৬

‘দাই দাই’ ঝড় তুলে বিলবোর্ড শীর্ষে, ছাড়িয়ে গেছে ‘ওয়াকা ওয়াকা’কে

জুলাই ১৭, ২০২৬

জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT