চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ পূর্বাহ্ণ ১৫, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার যৌথ রেকর্ড গড়ে দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপ ফাইনালে ওঠেছে স্পেন। এমন মহাকাব্যিক ক্ষণে নিজের ভেতরের আবেগ আর চেপে রাখতে পারলেন না স্পেনের মাস্টারমাইন্ড কোচ লুইস দে লা ফুয়েন্তে। সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচে শক্তিশালী ফ্রান্সকে বিদায় করে ফাইনালে পা রাখার পর ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় ঝরল তার ভালোলাগা ও গর্বের কথা।

আবেগঘন কণ্ঠে স্প্যানিশ কোচ বলেন, ‘এই মুহূর্তে নিজের অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। তবে আমি বুঝতে পারছি যে এটি আনন্দের মতোই কোনো অনুভূতি। খেলোয়াড়দের এমন একটি অসাধারণ দলকে নেতৃত্ব দিতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আমরা এখনো আরও উন্নতি করতে চাই। আমাদের সামনে এখনো আরও একটি ধাপ পার হওয়া বাকি রয়েছে। আমরা সেটি অর্জন করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।’

ফাইনালের টিকিট কাটার পর দলের ভেতরের পরিবেশ নিয়ে দে লা ফুয়েন্তে বলেন, ‘ভেতরে অনেক চাপা উত্তেজনা কাজ করছে। বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা আসলে একটি বিশাল দায়িত্ব। এটি একটি দারুণ সৌভাগ্য, যা কেবল বাছাই করা অল্প কিছু মানুষের ভাগ্যেই জোটে। আপনাকে প্রতিটি মুহূর্ত মন থেকে উপভোগ করতে হবে।’

এই সাফল্যের নেপথ্যে দীর্ঘদিনের পরিকল্পনার কথা উল্লেখ করেছেন স্পেন কোচ। বলেছেন, ‘আজ থেকে চার বছর আগে যখন আমরা একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছিলাম… আমরা সবসময় সেই ভাবনায় অবিচল ছিলাম এবং সেটাই আজ আমাদের এই অবস্থানে নিয়ে এসেছে। আমি অত্যন্ত গর্বিত।’

সেমিফাইনালের প্রতিপক্ষ ফ্রান্সকে সমীহ করলেও নিজের শিষ্যদের প্রশংসা করতে ভুলেননি এই স্প্যানিয়ার্ড। বলেছেন, ‘আজ আমরা বিশ্বের অন্যতম সেরা দলের মুখোমুখি হয়েছিলাম। কিন্তু তাদের সামনে ছিল বিশ্বের সেরা দল। এটাই মূল পার্থক্য তৈরি করে দিয়েছে। এই খেলোয়াড়রা সবকিছুরই যোগ্য। দিনের পর দিন তারা তাদের নিষ্ঠা, সংহতি, উদারতা ও প্রতিভা দেখিয়ে এসেছে। তারা কঠিন কাজকেও বড্ড সহজ করে তোলে।’

ফ্রান্সের বিপক্ষে এই জয়ের মাধ্যমে ফুটবল ইতিহাসে এক অনন্য ও ঐতিহাসিক রেকর্ড নিজের নামের পাশে লিখিয়েছেন লুইস দে লা ফুয়েন্তে। প্রথম কোচ হিসেবে কোনো ইউরোপিয়ান দলের সঙ্গে মেজর টুর্নামেন্টে নিজের প্রথম ১৪ ম্যাচে অজেয় থাকার কীর্তি গড়েছেন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ফিফা বিশ্বকাপ মিলিয়ে এখন পর্যন্ত তার অধীনে স্পেনের ঝুলিতে রয়েছে ১৩টি জয় ও ১টি ড্র।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ামালএমবাপেফিফা বিশ্বকাপ-২০২৬ফুয়েন্তেফ্রান্সবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিফাইনালসেমিলিড ২০২৬স্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT