চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়মনসিংহ সিটি নির্বাচন: ৬০ শতাংশ ভোট, কোনো কেন্দ্র বন্ধ হয় নাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ০৫, মে ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ, ময়মনসিংহ
A A

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, আমরা আশা করছি ময়মনসিংহ সিটি কর্পোরেশন(এমসিসি) নির্বাচনে প্রায় ৬০ শতাংশের মতো ভোট পড়েছে। মহিলা ভোটারদের উপস্থিতি বেশি ছিল। তারা খুব আনন্দের সঙ্গে ইভিএমে ভোট দিয়েছেন।

আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে রোববার সন্ধ্যায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সচিব বলেন, এ সিটি নির্বাচনে কোনো ধরণের অনিয়ম হয় নাই। কোনো কেন্দ্র বন্ধ হয় নাই। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আনন্দমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

Banglabid

হেলালুদ্দীন আহমদ বলেন, ১২৭টি কেন্দ্রের সবগুলোতেই ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। এখন গণনা চলছে। আমি এ পর্যন্ত ৩০টি কেন্দ্রের ফলাফল জেনেছি। আশা করি দ্রুতই ফলাফল দিতে পারবো।

মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটিু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় কেবল কাউন্সিলর পদে এমসিসি’তে ভোট নিয়েছে ইসি।

এমসিসি’র ৩৩টি সাধারণ ওয়ার্ডে ২৪২ এবং সংরক্ষিত ওয়ার্ড ১১টি ওয়ার্ডে ৭০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ১২৭ ভোটকেন্দ্রের ৮৩০টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন ২ লাখ ৯৬ হাজার ৯৩৪ জন ভোটার।

Reneta

রোববার এমসিসি ছাড়াও কুমিল্লার বড়ুরা, ময়মনসিংহের ত্রিশাল ও লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আর নীলফামারীর জলঢাকা উপজেলায় শুধু চেয়ারম্যান পদে এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইর ইউনিয়ন পরিষদেচেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হল।

ত্রিশাল উপজেলায় একটি কেন্দ্রে আগের রাতে ৫০০ ব্যালট পেপারে সিল মারা অবস্থায় পাওয়া গেছে। তাই ওই কেন্দ্রের সকল কর্মকর্তার বিরুদ্ধে নির্বাচন কমিশন মামলা দেওয়ার নির্দেশ দিয়েছে বলে জানান ইসি সচিব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসি সচিবময়মনসিংহ সিটি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT