ক্রিকেট

ময়মনসিংহ লিগের ফাইনালে থান্ডার ও রাইডার্স

ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান রান সংগ্রহের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহ লিগের ফাইনালে ক্রিকেট খেলা চলাকালে দর্শক ও খেলোয়াড়রা মাঠে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ময়মনসিংহে একশ বলের টুর্নামেন্ট এমপিএল এর ফাইনালে উঠেছে থান্ডার ও রাইডার্স। শুক্রবার সকাল পৌনে ১২টায় শুরু হবে ফাইনাল। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

বৃহস্পতিবার সকালে প্রথম সেমিফাইনালে ঈগলসকে ৭ উইকেটে হারিয়েছে থান্ডার। টস হেরে ব্যাট করতে নামে ময়মনসিংহ ঈগলস। সৈকত আলী ও ইলিয়াস সানি জুটি বেধে দলকে বড় স্কোরে নিয়ে যান। শেষভাগে ঝড় তোলেন মুন। ৭ উইকেট ১৫৯ রানে থামে ঈগলস।

মুন ৪৮ রানে অপরাজিত থাকেন। ৩ উইকেট নেন শুভাগত হোম। জবাবে সামির ৬৫ আর তৌহিদ হৃদয়ের ৪৬ রানে ভর করে ছয় বল আগেই জেতে থান্ডার। ম্যাচ সেরা হয়েছেন সামি।

ময়মনসিংহ লিগের ফাইনালে থান্ডার ও রাইডার্স

দুপুরে দ্বিতীয় সেমিফাইনালে ময়মনসিংহ সিক্সার্সকে ৫ উইকেটে হারিয়েছে ময়মনসিংহ রাইডার্স। টস জিতে ব্যাট করতে নেমে সিক্সার্স ৬ উইকেটে করে ১০৪ রান। সর্বোচ্চ ৪৭ রান করেন সান। জবাবে ফাহিমের ২১ রানে ভর করে ৭ বল আগে জয় পায় রাইডার্স। ম্যাচ সেরাও হয়েছেন ফাহিম।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…