অপরাধ

ময়মনসিংহে ৪ ‘জঙ্গি’ আটক

ময়মনসিংহে ৪ ‘জঙ্গি’ আটক

ময়মনসিংহের বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে জঙ্গি সন্দেহে ৪ জনকে আটকের দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

ময়মনসিংহের র‍্যাব-১৪, সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার (এএসপি) তৌফিকুল আলম এবং র‍্যাবের ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানির অধিনায়ক মেজর শিবলি সাদিকের নেতৃত্বে যৌথ দল গতকাল বুধবার রাতে তাদের আটক করে।

র‍্যাবের এএসপি তৌফিকুল আলম বলেন, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনে করে এই চারজন বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশনে নামেন।

এ ব্যাপারে আগেই তথ্য ছিল র‍্যাবের কাছে। ফলে র‍্যাব সদস্যরা সেখানে ওত পেতে ছিল। রাত ৮টার দিকে তাদেরকে প্ল্যাটফর্ম থেকে আটক করা হয়।

বিষয়:ময়মনসিংহ র‌্যাব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…