চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়মনসিংহে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেল সাড়ে ৪‘শ রোগী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৭
স্বাস্থ্য
A A

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় নর্থ-ইস্ট চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে এবং ডেল্টা ফার্মার সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন সাড়ে ৪ শতাধিক রোগী। এছাড়াও তাদের মধ্য থেকে গুরুতর অসুস্থ ৯ দুস্থ রোগীর সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ত্রিশালের সোনাখালী গ্রামের হোসেন আলী মাস্টারের বাড়িতে গত শনিবার ও রোববার ২ দিনব্যাপী এ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়।

প্রথমদিন রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. কবীর রায়হান। আর ২য় দিন রোগীদের সেবা দেন ডা. মো. শফিকুল এহসান রানা ও ডা. আবদুল্লাহ আল্‌ নোমান। আর রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে ডেল্টা ফার্মা।

গরীব মানুষের সেবার উদ্দেশ্যে শুরু হওয়া এই কার্যক্রম সফল করতে বিশেষভাবে সহযোগিতা করছেন মেজর রাশেদুজ্জামান রাজিব। সার্বিক সহযোগীতায় ছিলেন মুফতি মাহ্‌ফুজুর রহমান হোসাইনী।

মুফতি মাহ্‌ফুজুর রহমান হোসাইনী জানান, যে ৯ রোগীর পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে,  তাদের মধ্যে ২ জন পুরুষ ৩ নারী ও ৪টি শিশু। এসব রোগীদের সম্পূর্ণ সুস্থতার জন্য অপারেশন প্রয়োজন। নর্থ-ইস্ট চ্যারিটি ফাউন্ডেশন-এর পক্ষ থেকে তাদের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করা হবে।

এর আগে চলতি বছরের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্র প্রবাসী মাহাবুবুর রহমান কায়সারের আন্তরিক প্রচেষ্টা ও উদ্যোগে মানুষের সেবার উদ্দেশ্যে নর্থ-ইস্ট চ্যারিটি ফাউন্ডেশন” যাত্রা শুরু করে।

Reneta

যাত্রা শুরুর প্রথম দিনেই গ্রামের প্রায় তিনশ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ, ও ৩৫-৪০ জন দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও ক্যান্সার আক্রান্ত যুবক ‘বাহাদুর’কে চিকিৎসার জন্য এক লাখ টাকা প্রদান করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিকিৎসা সেবাফ্রি চিকিৎসা
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT