চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই’এর জন্মদিনে রোহিঙ্গা ক্যাম্পে ব্যতিক্রমী আয়োজন

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১১:৪২ পূর্বাহ্ণ ০২, অক্টোবর ২০১৮
কক্সবাজার, জনপদ
A A

মিয়ানমার থেকে বল প্রয়োগে বাস্তুচ্যুত্ব রোহিঙ্গা নারী আয়েশা তার পেটের পীড়া নিয়ে কষ্ট পাচ্ছেন ৩ মাস। একই রকম সমস্যা নিয়ে ১ মাস কষ্ট পাচ্ছেন আরেক রোহিঙ্গা নারী মরজিনা। আয়েশা মরজিনারা খুবই খুশি চিকিৎসা আর ওষুধ পেয়ে। এ রকম ৩শ’রোহিঙ্গা রোগীকে চিকিৎসা আর ওষুধ দিয়েছে চ্যানেল আই এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্প থেকে।

দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই এর ২০ বছরে পদার্পণ উপলক্ষে মিয়ানমার থেকে বল প্রয়োগে বাস্তুচ্যুত্ব রোহিঙ্গা জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবার জন্য কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফ্রি চিকিৎসা ক্যাম্প এর আয়োজন করে আমার চ্যানেল আই দর্শক ফোরাম কক্সবাজার। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের সহযোগীতায় উখিয়ার খাই্যংখালী জানজিমার খোলা ১৩ নং ক্যাম্পে এ ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ ক্যাম্পের উদ্বোধন করেন,উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরী। ২৯ সেপ্টেম্বর সকাল থেকে জানজিমার খোলা ১৩ নং ক্যাম্পে ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখেন।

Banglabid

ক্যাম্পে আসা রোগীদের ফ্রি ওষুধ ও সরবরাহ করা হয়। চিকিৎসা নিতে আসা রোহিঙ্গা নারী আরিফা বিবি বলেন, এর আগে এভাবে যত্ন নিয়ে ক্যাম্পের কোন চিকিৎসক আমাদের দেখেনি। তিন সপ্তাহ নিয়ে ফ্রি ক্যাম্পে চিকিৎসা নিতে আসা ৫৫ বছরের রোহিঙ্গা নাগরিক হাবিব উল্লাহ বলেন, এখানে এসে ডাক্তার দেখানোর পর অনেক ভাল লাগলো।

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরী বলেন, চ্যানেল আই একটি স্বানামধন্য টিভি চ্যানেল হয়ে ও মানবতার সেবায় এগিয়ে এসেছে। জন্মদিনের আনন্দকে সারা পৃথিবীর শরণার্থী, সারা পৃথিবীর নিপীড়িত মানুষদের কল্যাণে ব্যয় করেছে এবং তাদের স্বাস্থ্য সেবার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। সব সময় যেন তারা এ কাজ টি করেন,সে প্রত্যাশা করছি।

উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মান্নান বলেন, এ ধরনের মানবিক কাজ চ্যানেল আই এর জনপ্রিয়তা আর মানুষের কাছে গ্রহণযোগ্যতা আরো বাড়িয়ে দেবে।

Reneta

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের প্রকল্প সন্ময়কারী এস এম আনোয়ার হোসেন বলেন, চ্যানেল আই এর একটি ভালো উদ্যোগের সাথে থাকতে পেরে ভালো লাগছে।

আমার চ্যানেল আই দর্শক ফোরাম কক্সবাজারের সভাপতি রইচ উদ্দিন বলেন, জন্মদিনের আনন্দ আমরা এসব দেশ আর গৃহহারা মানুষ গুলোর কল্যাণে ব্যায় করতে পেরে ভালই লাগছে।

দিনব্যাপী চলা এ ফ্রি চিকিৎসা ক্যাম্পে বল প্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নানা বয়সের মানুষদের চিকিৎসার পাশাপাশি ঔষধ সরবরাহ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্রি চিকিৎসাব্যতিক্রমী আয়োজনরোহিঙ্গা ক্যাম্পসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তারকাহীন রাতে রিয়াল-জুভেন্টাসের পরীক্ষা

পরবর্তী

‘এখানে প্রধানমন্ত্রীর অনেক স্মৃতি’

পরবর্তী

'এখানে প্রধানমন্ত্রীর অনেক স্মৃতি'

ক্রিকইনফোর সাংবাদিকের চোখে বাংলাদেশের নারী ক্রিকেট

সর্বশেষ

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT