জেদ্দায় শ্রম আবাসনে ফ্রি চিকিৎসা সেবা

জেদ্দায় শ্রম আবাসনে ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমে অংশগ্রহণকারী ডাক্তার ও শ্রমিকরা।. Channel i News – চ্যানেল আই নিউজ
সৌদি আরবের বন্দর ও শিল্প নগরী জেদ্দায় বাংলাদেশি শ্রমিকদের আবাসনে (সাফারী ক্যাম্প) ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন করেছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
বিডি ডক্টরস জেদ্দার ডাক্তাররা এতে চিকিৎসা বিষয়ক পরামর্শ ও অসুস্থদের ওষুধ প্রদান করেন। ডাক্তাররা প্রবাসী বাংলাদেশিদের নিয়মিত শরীর চর্চা ও খাদ্যাভাস পরিবর্তনের পরামর্শ প্রদান করেন।
করোনাকালে সবাইকে সৌদি সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার চলার আহ্বান জানান কনস্যুলেট কর্তৃপক্ষ। কনস্যুলেটের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান বিডি ডক্টরস কর্তৃপক্ষ। আগামীতে এ ধরনের আয়োজনে সহায়তা অব্যাহত থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তারা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






