চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যারাডোনার মরদেহের সঙ্গে সেলফি তুলে চাকরি গেলো তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

আর্জেন্টাইনদের মন ভালো নেই। নিজেদের ইতিহাসের সেরা সন্তান ডিয়েগো ম্যারাডোনাকে হারিয়ে আজ শোকে পাথর দেশটির প্রতিটি নাগরিক। ১৯৮৬ বিশ্বকাপজয়ী অধিনায়ককে চিরবিদায় জানানো হয়েছে শুক্রবার, চলছে শোক। এর মধ্যে অবিবেচকের মত এক কাজ করে দেশের মানুষের চক্ষুশূল হয়েছেন ডিয়েগো মলিনা নামের একজন অন্ত্যেষ্টিক্রিয়া কর্মী।

দেশবাসীর শেষ শ্রদ্ধা জানানোর জন্য শুক্রবার কাসা রোসাডায় রাখা হয়েছিলো ম্যারাডোনার কফিন। এর আগে এক অন্ত্যেষ্টিক্রিয়া কেন্দ্রে সারা হয় কিংবদন্তির যাবতীয় আনুষ্ঠানিকতা। সেই কেন্দ্রেরই কর্মী মলিনার এক কাণ্ড খেপিয়ে তুলেছে আর্জেন্টাইনদের। ম্যারাডোনার মরদেহের সঙ্গে তুলে বসেছেন সেলফি!

শুধু সেলফিই তুলেননি মলিনা, সেটা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছেড়েও দিয়েছেন। সেই ছবিগুলোকে ম্যারাডোনার প্রতি চরম অশ্রদ্ধা হিসেবে ধরে নিয়েছে আর্জেন্টাইনরা।

বিষয়টা নজরে আসার পরপরই সেই কর্মীকে বরখাস্ত করেছে অন্ত্যেষ্টিক্রিয়া কেন্দ্রটি। ম্যারাডোনা ভক্তরা দাবি তুলেছেন বিচারের।

একাধিক আর্জেন্টাইন গণমাধ্যম থেকে জানানো হয়েছে, একাধিক মৃত্যু হুমকিও পেয়েছেন মলিনা।

বিষয়টি নিয়ে খেপেছেন ম্যারাডোনার আইনজীবী মাতিয়াস মোরলা। তিনি এরইমধ্যে দেরিতে অ্যাম্বুলেন্স আসায় কিংবদন্তির ব্যক্তিগত চিকিৎসককে কাঠগড়ায় তুলার প্রস্তুতি নিচ্ছেন, এরমাঝে সেই সেলফি দেখে আর নিজের ক্ষোভ সামলাতে পারেননি।

Reneta

টুইটারে লিখেছেন, ‘আমার প্রয়াত বন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে বলছি, যতদিন না এই ঘৃণ্য অপরাধীকে শাস্তি দেওয়ায় হচ্ছে ততদিন আমি বিশ্রাম নেব না!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিয়েগো ম্যারাডোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার

জুলাই ৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

জুলাই ৭, ২০২৬

কোয়ার্টারে ইয়ামালদের স্পেনের প্রতিপক্ষ ডি ব্রুইনেদের বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে স্তব্ধ করে কোয়ার্টারে বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT