চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যারাডোনার চিরপ্রস্থানে কাঁদছেন মাশরাফী-সাকিবরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৪ পূর্বাহ্ণ ২৬, নভেম্বর ২০২০
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

চলে গেলেন ফুটবল ‘ঈশ্বর’ ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা। নক্ষত্র পতনের ২০২০ সালে ফুটবলবিশ্বকে শোকে ডুবিয়ে গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি। বিশ্ব তো বটেই, বাংলাদেশের কোটি ফুটবল ভক্তের কাছে অন্য এক ভালোবাসার নাম ম্যারাডোনা। ক্রিকেটপ্রেমী দেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোথাও না কোথাও অশ্রু ঝরছে কিংবদন্তির চিরবিদায়ে।

বাংলাদেশের মানুষের কাছে অন্য এক আবেগের নাম ম্যারাডোনা। নব্বইয়ের দশকে যখন সবে দেশে টেলিভিশন জনপ্রিয় হচ্ছে, তখন আর্জেন্টিনাকে সমর্থন করে বড় হয়ে ওঠে একটি প্রজন্ম, যার মূল কারিগর ছিলেন ১৯৮৬ বিশ্বকাপ জেতানো কিংবদন্তি নিজে।

সেই দশকে জন্ম নেয়া বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা প্রিয় মহাতারকার বিদায়ে হয়েছেন আবেগে আপ্লুত। নিজের ভালোবাসা জানিয়েছেন ফেসবুকে।

Banglabid

ভেরিফায়েড ফেসবুক পেজে মাশরাফী লিখেছেন, ‘শোকের পরে শোক চলছে। তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিলো না, আর আসবেও না।’

‘ব্যক্তি জীবনে তুমি আমার একমাত্র সুপারস্টার ছিলে। যাকে আমি একবার হলেও সামনে থেকে দেখতে চেয়েছিলাম। তোমার বাঁ-পায়ের আঁকা নিখুদ গোলের ছবিগুলো মনের ক্যানভাসে থেকে যাবে আজীবন। ভালো থেকো ওপারে জাদুকর।’

Reneta

পেশা ক্রিকেট হলেও ফুটবল ক্লাব বার্সেলোনার বড় ভক্ত বিশ্বসেরা ওডিআই অলরাউন্ডার সাকিব আল হাসান। এই ক্লাবের হয়েই ইউরোপিয়ান ফুটবলে নিজের প্রতিভার জানান দিয়েছিলেন ম্যারাডোনা।

ফেসবুকে ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সাকিবও, ‘এমন কয়েকজন খেলোয়াড় থাকে যাদের জনপ্রিয়তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যায়। যারা সব প্রজন্মের কাছে কিংবদন্তি হয়ে উঠেন।’

‘ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা এমনি একজন খেলোয়াড় ছিলেন। খেলার মাঠে তার অবিশ্বাস্য প্রতিভা আর ফুটবলের প্রতি ভালোবাসার কথা না বললেই না। খেলার মাঠে তিনি সবসময়ই পরিচয় দিয়েছেন বুদ্ধিমত্তার। তার মত কিংবদন্তি খেলোয়াড় ছিল বলেই, ফুটবল আমাদের এত আনন্দ দেয়। বিদায়, ডিয়েগো!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাডিয়েগো ম্যারাডোনামাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় বিশ্বজুড়ে মৃত্যুর মিছিল, একদিনে মৃত্যু ১২ হাজারের বেশি

পরবর্তী

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহরূপে করোনা, বাড়ছে মৃত্যু

পরবর্তী

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহরূপে করোনা, বাড়ছে মৃত্যু

ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সর্বশেষ

গায়িকাকে যৌন নিপীড়নের অভিযোগে গায়ক গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ বিভাগে প্রথম বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

শিরোপা জিতে ফ্লিক বললেন, বার্সার একজন ‘৯’ দরকার

আগস্ট ২০, ২০২৬

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT