ম্যানচেস্টার ইউনাইটেডের উচিত কোচ পেপ গার্দিওলাকে রেড ডেভিলদের শিবিরে নিয়ে আসা প্রয়োজন মন্তব্য করে দলটির সাবেক সেন্ট্রাল ব্যাক রিও ফার্ডিন্যান্ড বলেছেন, তিনি (গার্দিওলা) বিশ্বের একজন সেরা কোচ। সে বার্সেলোনায় তার প্রতিভা দেখিয়েছেন। বর্তমানে বায়ার্ন মিউনিখে জাদুকরী কোচিং ক্যারিয়ারের সময় পার করছেন।
ফার্ডিন্যান্ড আরো বলেন, গার্দিওলা ফ্রি থাকলে সে যেকোন দলের কর্তৃপক্ষের নজরে পড়বে। তাই আমি মনে করি এ বিষয়টা ম্যানইউয়ের নজরও এড়ায়নি।
আগামী গ্রীষ্মে বায়ার্ন মিউনিখ ছাড়ার কথা রয়েছে পেপ গার্দিওলার। তাই রেড ডেভিলদের তার সঙ্গে যোগাযোগের অনুরোধ জানান ফার্ডিন্যান্ড।
ইতিমধ্যেই গার্দিওলার দিকে নজর পড়েছে চেলসি ও ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষের।
রেড ডেভিলদের বর্তমান কোচ লুই ভ্ন গাল প্রিমিয়ার লিগের শেষ পাঁচটি ম্যাচে হেরে কঠিন সময় পার করছে।






