ফুটবল

ম্যানসিটির সামনে ম্যানইউকে বিদায় করা ওয়েস্টহ্যাম

ম্যানচেস্টার সিটি ফুটবল দল মাঠে খেলছে, খেলোয়াড়রা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার সিটি ফুটবল দল মাঠে খেলছে, খেলোয়াড়রা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে, ফুটবল ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

কারাবাও কাপের চতুর্থ রাউন্ডে ম্যানচেস্টার সিটির সামনে পড়েছে বুধবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় করে দেয়া ওয়েস্টহ্যাম ইউনাইটেড। প্রতিযোগিতাটির টানা পঞ্চম শিরোপার দিকে ছুটছে পেপ গার্দিওলার শিষ্যরা।

প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা আর্সেনালের পরের রাউন্ডে পরীক্ষা লিডস ইউনাইটেডের বিপক্ষে। গানাররা এএফসি উইমব্লেডনের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় তুলেছে সবশেষ রাউন্ডে। লিডসকে সেখানে ফুলহ্যামকে হারাতে টাইব্রেকে যেতে হয়েছে, সেখানে হাসি ৬-৫ ব্যবধানে।

সিটিজেনরা সেরা ষোলোয় এসেছে ওয়েকম ওয়ান্ডারার্সকে ৬-১ গোলে উড়িয়ে। আর প্রিমিয়ার লিগে উড়তে থাকা ম্যানইউকে ১-০তে হারিয়ে চমকে দিয়েছে ওয়েস্টহ্যাম।

চতুর্থ রাউন্ডে চেলসির সামনে পরীক্ষা সাউদাম্পটনের। স্টোক সিটির প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড। লেস্টার সিটির প্রতিপক্ষ ব্রাইটন এন্ড হোভ অ্যালবিওন। বার্নলি খেলবে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে।

ষোলোয় কুইন্স পার্ক রেঞ্জার্সের মাঠে খেলতে যাবে সান্ডারল্যান্ড অ্যাথলেটিক। লিভারপুলের প্রতিপক্ষ বড্ড অচেনা প্রিস্টন নর্থ এন্ড। সেরা আট থেকে কারাবাও কাপে দেখা যেতে পারে জায়ান্ট দলগুলোকে প্রতিপক্ষ হতে।

বিষয়:আর্সেনাল চেলসি ম্যানইউ ম্যানসিটি লিভারপুল লেস্টার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…