ইংলিশ প্রিমিয়ার লিগে গতবারের চ্যাম্পিয়ন চেলসিকে ৩-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের প্রথম থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে মানুয়েল পেল্লেগ্রিনির দল।
খেলার ৩১ মিনিটে চেলসির রক্ষণভাগ ভেঙে গোল করে ম্যানসিটিকে এগিয়ে নেন আগুয়েরো। প্রথমার্ধে এক শূন্য গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রতিপক্ষের আক্রমণ সামলে পাল্টা আক্রমণ করে চেলসিও। ৭৯তম মিনিটে অধিনায়ক ভিনসেন্ট কোম্পানির গোলে ব্যবধান দ্বিগুণ করে সিটি।
ঠিক ছয় মিনিট পর ফার্নানদিনহোর গোলে জয় নিশ্চিত করে ম্যান সিটি।







