চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানচেস্টার ডার্বির আগে ম্যানইউকে ক্লপের উপহাস!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৮ পূর্বাহ্ণ ২৩, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

প্রিমিয়ার লিগের শেষ কয়েকটা ম্যাচে অপেক্ষা করছে সাসপেন্স থ্রিলারের উত্তেজনা। তার মধ্যেই বুধবার রাতে ম্যানচেস্টার ডার্বি। যে ম্যাচ লাল ম্যানচেস্টার জিতলে বেশ সুবিধাই হয় লিভারপুলের। কিন্তু রোববার এভারটনের কাছেই চার গোল হজম করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাই লিভারপুল যে খুব ভরসা করতে পারছে না ইউনাইটেডের উপর, তা ব্যঙ্গের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

এই মুহূর্তে লিভারপুলের ৩৫ ম্যাচে ৮৮ পয়েন্ট। ম্যানচেস্টার সিটির ৩৪ ম্যাচে ৮৬ পয়েন্ট। ম্যানচেস্টার ডার্বি যদি ওলে গানার সোলশেয়ারের দল জেতে তা হলে সুবিধা হয় লিভারপুলের। কারণ পেপ গার্দিওলার সিটি জিতে গেলে সেই লিভারপুলকে টপকেই যাবে তারা।

রোববার কার্ডিফকে হারানোর পর সেজন্যই ক্লপকে প্রশ্ন করা হয়েছিল, আপনি নিশ্চয়ই ইউনাইটেডের জয় চাইবেন? এই প্রশ্নের জবাবে ইউনাইটেডকে চূড়ান্ত ব্যঙ্গ করেন ক্লপ। লিভারপুল কোচের কথায়, ‘ম্যানচেস্টার ডার্বির উপর আমরা কোনো প্রভাব ফেলতে পারব না। আর এখন দেখে যা মনে হচ্ছে, ইউনাইটেডও প্রভাব ফেলার জায়গায় নেই।’

তিনি ইঙ্গিত করেছেন, এভারটনের কাছে ইউনাইটেডের চার গোল হজম করাকে। শুধু এটুকুতেই না থেমে ক্লপ টিভি সঞ্চালককে মজা করে জিজ্ঞাসা করেন, ‘ইউনাইটেড ম্যাচের স্কোরটা যেন কী? এভার্টনের পক্ষে ৩-০ না ৪-০?’

লিগে লিভারপুলের আর বাকি তিন ম্যাচ- হাডার্সফিল্ড (হোম), নিউক্যাসল (অ্যাওয়ে) এবং উলভারহ্যাম্পটন (হোম)। সিটির শেষ চার ম্যাচে প্রতিপক্ষ ইউনাইটেড (অ্যাওয়ে), বার্নলি (অ্যাওয়ে), লেস্টার (হোম) এবং ব্রাইটন (অ্যাওয়ে)। তুলনায় লিভারপুলেরই সহজ ম্যাচ বাকি। তবে প্রিমিয়ার লিগে ‘দুর্ঘটনা’ তো ঘটতে পারে যেকোনো সময়। ক্লপ বা গার্দিওলার টেনশনও তাই মাত্রাছাড়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলক্লপম্যানচেস্টার ডার্বিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল জার্সিতে শেষ ম্যাচ কিনা, জানালেন রোনালদো

জুলাই ৭, ২০২৬

ইউরো শিরোপা জয় বিশ্বকাপের সমতুল্য: রোনালদো

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT