চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের রাডারে ৩ বাংলাদেশি কিশোর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৫ অপরাহ্ন ০২, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের দুই দিনব্যাপী ‘উন্নয়নমূলক কার্যক্রমের একটি অংশ ‘ইউনাইটেড উই প্লে ২০২৪’সম্পন্ন হয়েছে। ধানমন্ডির লে. শেখ জামাল ক্লাব মাঠে বুধবার এ কার্যক্রম শেষ হয়। প্রায় পাঁচ শতাধিক ফুটবলারের মধ্য থেকে তিন প্রতিভাবানকে বাছাই করেছেন রেড ডেভিলদের সকার স্কুলের হেড অব কোচিং মাইকেল রিনি।

ভারতের বেঙ্গালুরুতে দীর্ঘমেয়াদী অনুশীলন ক্যাম্পে সুযোগ পাওয়া তিন প্রতিভাবান খেলোয়াড় হলেন সিরাজগঞ্জের সাদমাব সাজিদ অয়ন, জয়পুরহাটের পাপন রায় ও গাইবান্ধার রাহাত শেখ। তাদের সঙ্গী হবেন ভারত, সংযুক্ত আরব আমিরাত, নেপাল ও থাইল্যান্ড থেকে নির্বাচিত ফুটবলাররা। সবকিছু ঠিক থাকলে জুন-জুলাইতে শুরু হবে ক্যাম্প।

ক্যাম্প শেষে এদের ভেতর থেকে সেরা ফুটবলাররা ম্যানচেস্টার ইউনাইটেডে যাবেন। কাসেমিরো, ব্রুনো ফের্নান্দেজ ও মার্কাস র‍্যাশফোর্ডের সঙ্গে তাদের সাক্ষাতের সুযোগ থাকবে। একাডেমির ফুটবলারদের সঙ্গে অনুশীলনের পাশাপাশি ওল্ড ট্রাফোর্ডে বসে ম্যাচ দেখার সুযোগও পাবেন।

মাইকেল রিনি বাংলাদেশের উঠতি ফুটবলারদের পারফরম্যান্সে নিজের উচ্ছ্বাসের কথা জানান। বললেন, ‘এখানকার ফুটবলারদের আগ্রহ আমাকে রীতিমত বিস্মিত করেছে। অনেকেই আছে দারুণ সম্ভাবনাময়ী। তাদের দীর্ঘমেয়াদী সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারলে বাংলাদেশ থেকে অনেক বড় ফুটবলার বের করে আনা সম্ভব। যারা একসময় ইউরোপিয়ান ক্লাবগুলোতে অনায়াসে খেলতে পারবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাপোলো টায়ারসওল্ড ট্রাফোর্ডথাইল্যান্ডনেপালবাংলাদেশভারতম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সমঝোতার রূপরেখা চূড়ান্ত হওয়ার পর আলোচনা: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানির মূল্যবৃদ্ধিতে সরকারকে ধন্যবাদ পেট্রোল পাম্প মালিক সমিতির

এপ্রিল ১৯, ২০২৬

ঢাকায় গরমের তেজ, বৃষ্টির দেখা নেই

এপ্রিল ১৯, ২০২৬

অ্যাটলেটিকোকে হারিয়ে কোপা ডেল রে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

এপ্রিল ১৯, ২০২৬

মেসির জোড়া গোলে টেবিলে বড় লাফ মিয়ামির

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT