চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানইউ ম্যাচের পরেই ফিরতে পারেন নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০২ পূর্বাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

নেইমারকে ছাড়াই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তাদের মাঠে ২-০ গোলের জয় পেয়েছে পিএসজি। ঘরের মাঠে ফিরতি ম্যাচেও তাকে পাওয়ার সম্ভাবনা একদমই নেই। তবে পিএসজি কোচ থমাস টুখেলের আশা সেই ম্যাচের পরেই অনুশীলনে ফিরতে পারেন দলটির বড় তারকা নেইমার!

২৩ জানুয়ারি স্ট্রসবুর্গের বিপক্ষে ফরাসি লিগ কাপের ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের ট্যাকলে ডান পায়ে চোট পান নেইমার। গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া বিশ্বকাপের ঠিক আগে এই পায়ের মেটাটারসাল হাড় ভেঙে মৌসুমের মাঝপথে ছিটকে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে এখন ব্রাজিলে আছেন নেইমার। টুখেল জানিয়েছেন তার সঙ্গে নিয়মিতই যোগাযোগ আছে নেইমারের। স্বদেশে ফেরার পর ব্রাজিলিয়ান তারকার উন্নতিও হচ্ছে দ্রুত। চোটের শুরুতে দশ সপ্তাহ আশঙ্কা করা হলেও দ্রুতই তাকে ফেরত পাওয়ার আশা টুখেলের।

‘ব্রাজিলে ফেরার পর থেকে নেইমার দ্রুতই উন্নতি করছে। ইউনাইটেডের বিপক্ষে হয়তো তার সমর্থন আমরা পাবো।’ সংবাদ মাধ্যমকে এমনই জানিয়েছেন টুখেল। আর ফিরলে আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরবেন নেইমার এমন আশা তার।

‘এবার ফিরলে অতীতের চেয়ে নেইমার আরও শক্তিশালী হয়ে ফিরবে। আমার আশা ইউনাইটেড ম্যাচের পরেই হয়তো সে আমাদের সঙ্গে অনুশীলন করবে।’

নেইমারের পরপরই চোটে পড়েন পিএসজির আরেক তারকা এডিনসন কাভানি। ম্যানইউ ম্যাচে নেইমারের পাশাপাশি তাকেও পায়নি পিএসজি। ইএসপিএন নিজস্ব সূত্রের বরাতে জানাচ্ছে রেড ডেভিলদের বিপক্ষে ফিরতি লেগেই ফিরছেন এ উরুগুয়ে ফরোয়ার্ড!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ

সিঙ্গাপুরে উগ্রবাদী পোস্টের কারণে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল, দেশে ফেরত

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের প্রেক্ষাগৃহে নোলানের নতুন ঝড়!

জুলাই ১৭, ২০২৬

বৃষ্টি, নৃত্য আর মানবিকতার মেলবন্ধনে চারুকলায় ‘ঘনঘটা’

জুলাই ১৭, ২০২৬

নেতৃত্ব বদলের নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT