চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানইউ কোচ আর ভালো মানুষ নেই!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ন ২০, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

শেষ সাত ম্যাচে পাঁচটি হার। আচমকাই আকাশ থেকে মাটিতে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার এভারটনের বিরুদ্ধে ইপিএলের ম্যাচের আগে কোচ ওলে গানার সোলশেয়ার সতর্ক করে দিয়েছেন দলের ফুটবলারদের। সেই সতর্কবাণীকে বলা হচ্ছে ‘রিয়েলিটি চেক’।

দলের ফুটবলারদের নিজের ফর্ম নিয়ে সতর্ক করেন ওলে। তার কথায়, ‘দলের অধিকাংশ ফুটবলারের পারফরম্যান্স নিয়ে বলার কিছু নেই। কিন্তু কয়েকজনের সম্পর্কে সত্যি বলার আছে।’

মুখে নাম না বললেও বুঝতে অসুবিধে হওয়ার কথা নয়। প্রথমজন অ্যান্থনি মার্শিয়াল। বাকি দু’জন পল পেগবা ও মার্কাস র‍্যাশফোর্ড। ব্রিটিশ মিডিয়া এই তিন ফুটবলারের নাম জানাচ্ছে। তিন ফুটবলারের মধ্যে ফরাসি মার্শিয়াল সম্পর্কে ওলে কথা বলেছেন। তার কথায়, ‘জানুয়ারিতে নতুন চুক্তির পর থেকে মার্শিয়াল নিজের সেরা ফর্ম হারিয়েছে। তার সঙ্গে একাধিকবার কথা বলার পরে অবস্থার উন্নতি হয়নি। কিন্তু তার প্রতিভাকে আমি বিশ্বাস করি।’

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়। বিদায় নিয়েছে এফএ কাপ থেকেও। প্রিমিয়ার লিগে চারের মধ্যে নেই। বাকি তিনটি ম্যাচে জিততে না পারলে পরের বছর চ্যাম্পিয়ন লিগেও স্থান পাওয়া মুশকিল।

ইপিএলের শেষ তিন ম্যাচের আগে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ সাফ বলে দিচ্ছেন, ‘আমাদের দলের কয়েকজন ফুটবলারের ‘রিয়েলিটি চেক’ দরকার। বাস্তব পরিস্থিতি সম্পর্কে আরও ভালো করে জানতে হবে। নিজেদের অবস্থানও বুঝতে হবে। উপলব্ধি করতে হবে, আমরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আমি অনেক ফুটবলারের সঙ্গে কথা বলেছি। দরকার হলে আরও বলব। কিন্তু মাঠের পারফরম্যান্সে আমি খুশি নই।’

ওলের এসব কথা শুনে ব্রিটিশ মিডিয়া মন্তব্য করেছে, ‘নো মোর মিস্টার নাইস গাই’। অথাৎ ম্যানচেস্টার ইউনাইটেড কোচ আর ভালো মানুষ নেই। ক্রমশ রাফ অ্যান্ড টাফ হয়ে যাচ্ছেন। কারণ দেয়ালে পিঠ ঠেকে গেছে তার। স্থায়ী ম্যানেজার হওয়ার পর দলের পারফরম্যান্স আচমকাই তলানিতে চলে গেছে। বার্সেলোনার কাছে দু’ম্যাচে চার গোল হজম করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়।

Reneta

ম্যানচেস্টারের এই সাবেকের কথায়, ‘বার্সেলোনা ম্যাচের আগে ফুটবলারদের সঙ্গে যাবতীয় কথা বলেছিলাম। কিন্তু কেউই সে কথা শোনেনি।’ ইপিএলে উলফ ও আর্সেনালের কাছে হারের পর তালিকায় পিছিয়ে পড়েছে রেড ডেভিলরা। সেখান থেকে টেনে তুলতে গেলে সকলকে আরও উদ্যোগী হতে হবে বলে মনে করেন কোচ।

ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান কোচের কথায় সকলেই মিল খুঁজে পাচ্ছেন বিদায়ী কোচ জোসে মরিনহোর কথার সঙ্গে। ‘স্পেশাল ওয়ান’ একাধিকবার নতুন খেলোয়াড় নেয়ার কথা ক্লাবকে বলেছিলেন। তিনি বলেছিলেন, ‘নতুন ফুটবলারকে সই না করালে দলে সাফল্য আসবে না।’

ওলেও সেই পথে হাঁটছেন। বলেছেন, ‘আমাদের ক্লাবের স্কাউটদের সঙ্গে কথা বলেছি। নতুন ফুটবলারদের ব্যাপারে। আশা রাখি, তারা যোগ্য ফুটবলার নিয়ে আসবে। এখানে কোনও ম্যাজিক নেই। ধীরে ধীরে অবস্থার উন্নতির কথা ভাবতে হবে।’

পল পগবার সঙ্গে মরিনহোর সম্পর্ক তলানিতে ঠেকেছিল। বর্তমান কোচের সঙ্গেও সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে। তার মধ্যে পগবাকে নিয়ে রিয়াল মাদ্রিদের উৎসাহ দেখে ম্যানইউ শঙ্কায় দিন কাটাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলওলে গানারম্যানইউলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত আরও ২ শিশুর মৃত্যু

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

শান্তি আলোচনায় কোনো সমঝোতায় পৌঁছায়নি যুক্তরাষ্ট্র-ইরান

এপ্রিল ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা

এপ্রিল ১১, ২০২৬

কুমিরের মুখে কুকুর, ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনা?

এপ্রিল ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের দিকে তাকিয়ে সারাবিশ্ব, আলোচনায় যেসব বিষয়

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT