চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানইউর শেষের ঝড়, চেলসি-আর্সেনালের ভাগাভাগি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫১ পূর্বাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্যরকম একটা রোমাঞ্চের হাতছানি ছিল। ওয়েন রুনি বর্তমান ক্লাব এভারটনের হয়ে খেলতে আসবেন সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে। খেলা জমেছিলও। কিন্তু ম্যানইউর শেষের ঝড়ে সব এলোমেলো হয়ে গেছে সফরকারীদের।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে এভারটনের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে হোসে মরিনহোর দল। শেষ সাত মিনিটে এসেছে তিন গোল। একটি করে গোল করেছেন রোমেলু লুকাকু, অ্যান্টনে মার্শিয়াল, হেনরিখ মাখিতারিয়ান ও ভ্যালেন্সিয়া।

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের বয়স চার মিনিট হতেই ভ্যালেন্সিয়ার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ২১ মিনিটে সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি রুনি।

বিরতির পর শুরুতেই সমতা প্রায় ফিরিয়েছিলেন রুনি। কিন্তু গোলরক্ষক ডি গিয়ার গ্লাভসে বল তুলে দিয়ে সুযোগ নষ্ট করেন আবারও।

পরের আধা ঘণ্টা গোল আসছিল না কোন দলেরই। আসল খেলা শুরু হয় শেষের দশ মিনিটে। ৮৩ মিনিটে লুকাকুর বাড়ানো বলে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন মাখিতারিয়ান। ৮৯ মিনিটে গোলদাতা আবার লুকাকুই। আর যোগ করা সময়ে পেনাল্টি থেকে ৪-০ করেন মার্শিয়াল।

এই জয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল ম্যানইউ। দুই দলেরই পয়েন্ট সমান ১৩ করে। গোল পার্থক্যে এগিয়ে অবশ্য সিটিজেনরা।

Reneta

রাতের অন্য ম্যাচে চেলসির মাঠ থেকে গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে ফিরেছে আর্সেনাল। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে গতবারের চ্যাম্পিয়নরা। আর্সেন ওয়েঙ্গারের দলের পয়েন্ট সেখানে ৭, আছে টেবিলের ১২ নম্বরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসি-আর্সেনালম্যানইউ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্মিথদের দাঁড়াতেই দিল না ভারত

পরবর্তী

অর্ধশত বর্ষী বিশ্বরেকর্ড স্পর্শ করল রিয়াল

পরবর্তী
রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্ধশত বর্ষী বিশ্বরেকর্ড স্পর্শ করল রিয়াল

পিএসজির তিন ফুটবলারের উদযাপন, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই আত্মঘাতীতে পিএসজির ছয়ে ছয়

সর্বশেষ

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬

ডিসেম্বরে সরে দাঁড়ানোর আভাস দিলেন স্কালোনি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT