চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানইউর প্রস্তুতিকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন রোনালদো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন করে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাবকে সাফল্য এনে দিতে পণ করেছেন। সতীর্থদের মধ্যেও সেই উত্তাপ ছড়িয়ে দিচ্ছেন। কিন্তু কোনকিছুতেই সাফল্য মিলছে না। নতুন বছরে তাই সতীর্থদের আরও কঠোর পরিশ্রমী হতে পরামর্শ দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, ‘আমি মোটেও ম্যানচেস্টার ইউনাইটেডের এই অর্জনে খুশি নয়। আমার মনে হয় কেউই খুশি নয়। এখন আমাদের আরও বেশি পরিশ্রম করতে হবে। ম্যাচের মধ্যে তার প্রতিফলন ঘটাতে হবে। আমাদেরকে সামর্থ্যের বাইরে গিয়ে পারফর্ম করতে হবে। নতুন বছরে এটাই এখন মূল লক্ষ্য। আমাদের মানসিকতা আরও কঠিন হোক। আমরা আমাদের ক্লাবকে সেখানে নিয়ে যেতে চাই যেখানে যাওয়ার যোগ্য দাবীদার আমাদের ক্লাব।’

রোনালদো তার ফিটনেস বাড়াতে চান। এরইমধ্যে নিজস্ব অক্সিজেন চেম্বার বসিয়েছেন। যাতে নিজের ফিটনেস বাড়িয়ে দলের সাফল্য এনে দিতে পারেন। জুভেন্টাস থেকে ফিরে দুই ম্যাচ বাদে প্রায় সব কটিতেই মাঠে নেমেছেন। এরপরও তার ক্লাব আলো কাড়তে পারেনি। যা তাকে গভীরভাবে ব্যথিত করেছে।

লিগে এখনো শীর্ষ থেকে ২২ পয়েন্ট দূরে রোনালদোর ক্লাব। যেখানে টেবিল টপার ম্যানচেস্টার সিটি। লিগে এপর্যন্ত ১৮ ম্যাচে ৯ জয় পেয়েছে রোনালদোর দল। ৩১ পয়েন্ট নিয়ে অবস্থান টেবিলের ৭ নাম্বারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগম্যানইউম্যানসিটিরোনালদো
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT