চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানইউ’র জয়রথ ছুটছেই, লিভারপুলের জয়ে সালাহর জোড়া গোল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২২ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ওলে গানার সলশেয়ার দায়িত্ব নেয়ার পর থেকে ম্যানচেস্টার ইউনাইটেডকে থামানোই যাচ্ছে না। হোসে মরিনহোর ভঙ্গুর দলের দায়িত্ব নিয়ে টানা জিতিয়ে চলেছেন রেড ডেভিলদের ভারপ্রাপ্ত এ কোচ। ধারাবাহিকতা বজায় থাকল ব্রাইটন এন্ড হোভ অ্যালবিওনের বিপক্ষেও।

শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ২-১ গোলের জয় পেয়েছে ম্যানইউ। অন্যদিকে অ্যানফিল্ডে ৭ গোলের ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে লিভারপুল। ম্যাচে জোড়া গোল পেয়েছেন মোহামেদ সালাহ।

ঘরের মাঠে ২৭ মিনিটে ম্যানইউকে উদযাপনের উপলক্ষ এনে দেন পল পগবা। ব্রাইটন ডি-বক্সে তাকে ফেলে দিয়ে স্বাগতিকদের পেনাল্টি উপহার দেন গায়েটান বং। পরে নিজেই স্পটকিক নিয়ে গোল করেন পগবা। এ নিয়ে টানা পাঁচ ম্যাচে গোল পেলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার।

Banglabid

ম্যাচের ৪২ মিনিটে রেড ডেভিলদের ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস রাসফোর্ড। ডিয়েগো ডালটের দারুণ পাসে গোল করতে তেমন বেগই পেতে হয়নি ইংলিশ ফরোয়ার্ডকে।

ব্রাইটনের হয়ে ৭২ মিনিটে পাস্কাল গ্রস একটি গোল শোধ করলেও ম্যানইউর জয়রথ থামাতে পারেনি।

আরেক ম্যাচে নিজেদের মাঠে অ্যান্দ্রোস টাউনসেন্ডের ৩৪ মিনিটের গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লিভারপুল। তবে বিরতি থেকে ফিরেই ৪৬ মিনিটে সেই গোল শোধ দেন মোহামেদ সালাহ।

Reneta

ম্যাচের ৫৩ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন রবের্তো ফিরমিনো। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি অলরেডদের। ৬৫ মিনিটে ম্যাচ ২-২ গোলে সমতা আনেন ক্রিস্টালের জেমস টমকিন্স।

দলকে টানতে আবারও এগিয়ে আসতে হয় সালাকেই। ৭৫ মিনিটে মিশরীয় ফরোয়ার্ডের দ্বিতীয় ও প্রিমিয়ার লিগে ব্যক্তিগত ৫০তম গোলে উত্তেজনার ম্যাচে আবারও এগিয়ে যায় লিভারপুল। ৯০ মিনিটে সাদিও মানে গোল পেলে ব্যবধানটা বাড়ে, হয় ৪-২ গোলের।

মানের গোলে জয় দেখলেও ম্যাচের নাটকীয়তা তখনো শেষ হয়নি। ৯০ মিনিটেই ক্রিস্টালের ম্যাক্স মেয়ার গোল করে জমিয়ে তুলেছিলেন ম্যাচ। তবে শেষপর্যন্ত ক্রিস্টাল আর গোল না পাওয়ায় লিভারপুলের জয়েই শেষ হয় লড়াই।

জয় পেয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা ম্যানসিটির সঙ্গে ব্যবধান সাত বাড়িয়ে নিয়েছে লিভারপুল। ২৩ ম্যাচে ৬০ পয়েন্ট ইয়ুর্গেন ক্লপের দলের। এক ম্যাচ কম খেলে সিটির পয়েন্ট ৫৩। ২৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচেই অবস্থান ম্যানইউর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহামেদ সালাহম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাইপ লাইনে বিস্ফোরণ: মেক্সিকোয় মৃতের সংখ্যা বাড়ছে

পরবর্তী

রিয়াল জিতেছে, তবে ঘাম ঝরিয়ে

পরবর্তী

রিয়াল জিতেছে, তবে ঘাম ঝরিয়ে

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফখরুল-রিজভীর নতুন দায়িত্বে উজ্জীবিত বিএনপির তৃণমূল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT