ময়মনসিংহ

এডওয়ার্ড ইন্সটিটিউশনের শিক্ষক মোহাম্মদ হোসেন আলী মারা গেছেন

এডওয়ার্ড ইন্সটিটিউশনের শিক্ষক মোহাম্মদ হোসেন আলী মারা গেছেন

ময়মনসিংহের দি এডওয়ার্ড ইন্সটিটিউশনের সাবেক শিক্ষক মোহাম্মদ হোসেন আলী মৃত্যুবরণ করেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় নগরীর বাঘমারার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শিক্ষকের পরিবার সূত্রে এ খবর জানা গেছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে এবং তিন ছেলে ছাড়াও অসংখ্য গুণগ্রাহী ও শিক্ষার্থী রেখে গেছেন।

আজ বাদ আসর ময়মনসিংহের চরপাড়া জামিয়া ইসলামিয়া জামে মসজিদে জানাযার নামাজ শেষে ভাটিকাশর গোরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে দি এডওয়ার্ড ইন্সটিটিউশন সাবেক শিক্ষার্থী পরিষদ গভীর শোক প্রকাশ করেছে।

বিষয়:মারা গেছেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…