রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের বি ব্লকের ২৪ নম্বার বাসা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উত্তর বাড্ডার একটি জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার দুই জঙ্গিকে সঙ্গে নিয়ে কাউন্টার টেররিজমের ঢাকা সিটি ইউনিটের গোয়েন্দারা অভিযান চালিয়ে এ বিস্ফোরক উদ্ধার করে।
বিস্ফোরক বিশেজ্ঞরা জানান, উদ্ধারের পর ঐ বিস্ফোরকগুলো খোলা এলাকায় নিয়ে নিস্ক্রিয় করা হয়।
কাউন্টার টেররিজমের প্রধান ডিআইজি মনিরুল ইসলাম বলেন, এ ধরণের আরো আস্তানা আছে কি’না, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে নাশকতা ঘটাতে ঐ বাড়ির ভিতরে ঐ বিস্ফোরকগুলো মজুদ করেছিলো আনসারইল্লাহ বাংলা টিম নামের একটি সংগঠন।
ঐ বাসার মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানায় ডিআইজি মনিরুল।







