চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজ শতভাগ ফিট নয়: ওয়ালশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ২৭, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএলে খেলার মধ্যে থাকায় আফগানিস্তানের বিপক্ষে পারফর্ম করা সহজ হবে ভেবে মোস্তাফিজকে নিয়ে দুশ্চিন্তামুক্ত ছিল বাংলাদেশ। কিন্তু সফর-পূর্ব সংবাদ সম্মেলনে টাইগারদের হেড কোচ কোর্টনি ওয়ালশ শোনালেন দুঃসংবাদ। জানালেন, ভারত থেকে চোট নিয়ে ফিরেছেন মোস্তাফিজ। কয়েকদিন বিশ্রামে থাকতে হবে কাটার মাস্টারকে।

আইপিএল থেকে দেশে ফিরে শনিবার অনুশীলনে যোগ দেন মোস্তাফিজুর রহমান। ওয়ার্মআপ করলেও বল হাতে নেননি। পরে ওয়ালশ জানালেন, মোস্তাফিজের চোট বাঁ-পায়ের সম্মুখভাগে।

আফগানিস্তানের সঙ্গে প্রথম টি-টুয়েন্টি ম্যাচ ৩ জুন। তার আগেই মোস্তাফিজ পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশাবাদী ওয়ালশ।

‘ওর (মোস্তাফিজ) পায়ের সম্মুখভাগে সামান্য সমস্যা আছে। সে শতভাগ ফিট নয়। আইপিএলে পায়ের আঙুলে একটু আঘাত পেয়েছে। গতকাল যখন রিপোর্ট করেছে, শতভাগ ফিট ছিল না। স্বস্তির ব্যাপার হল, এটা কাঁধের চোট নয়।’

‘আমরা ওকে দুইদিনের বিশ্রাম দিয়েছি। আমরা চাই, ভারতে সে নিজের পুরোটা দিয়ে জ্বলে উঠুক। সে অনেক উন্নতি করেছে। নিজের শক্তি ফিরে পেয়েছে। বোলিংয়ের গতিও ফিরে আসছে। আমার ধারণা, ভারতে আফগানিস্তানের বিপক্ষে ভালো করবে।’

আইপিএলে প্রথমবার গিয়ে কাঁধে চোট নিয়ে ফিরেছিলেন মোস্তাফিজ। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করিয়ে ফেরার কিছুদিন পরই কাঁধে অস্ত্রোপচার করাতে হয় টাইগার পেসারকে। সেই চোট কাটিয়ে সেরা ফর্মে ফিরতে এখনও সংগ্রাম করে যাচ্ছেন সাতক্ষীরার তরুণ।

ট্যাগ: ওয়ালশমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

আসলে নাম রাখা উচিত ‘সিআর সেভেন চ্যাম্পিয়ন্স লিগ’

পরবর্তী

আড়াইশো ছবির নায়িকা ঝুমকা এখন কোথায়?

পরবর্তী

আড়াইশো ছবির নায়িকা ঝুমকা এখন কোথায়?

অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে শিল্পের বহুমুখীকরণ জরুরী: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT