চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজ, রুবেলের ওভার মুশফিকের কাছে ‘অবিশ্বাস্য’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

‘মোস্তাফিজ এক ওভারে ১ রান দিয়ে একটা উইকেট নেবে, ওরকম সময়ে এটা কেউই বিশ্বাস করেনি। ঠিক সেরকমই রুবেলের ওভারটাতে এতো রান হবে, এটাও বিশ্বাস হয়নি। ক্রিকেট খেলায় এটা হয়েই যায়। এর থেকে আমাদের শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে।’

সোমবার কলম্বো থেকে দেশে ফিরে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আশা-নিরাশার দুটি ওভার নিয়ে এভাবেই বললেন মুশফিকুর রহিম।

প্রেমাদাসা স্টেডিয়ামে ১৬৭ রানের জয়ের লক্ষ্যে এগোতে থাকা ভারতের শেষ তিন ওভারে দরকার পড়ে ৩৫ রান। তখনকার পরিস্থিতিতে এই রান টপকানো কঠিন মনে হচ্ছিল না। মায়াবী কাটারে ব্যাটসম্যানদের বিভ্রান্তিতে ফেলে ১ রান দিয়ে একটি উইকেট নিয়ে ১৮তম ওভার শেষ করেন মোস্তাফিজ, সেই রানটিও এসেছে বাই থেকে। পরে ১৯তম ওভারে ২২ রান দিয়ে ফেলেন রুবেল হোসেন। শেষ ওভারে অনিয়মিত বোলার সৌম্য সরকার প্রাণপণে লড়েও ১২ রান আটকাতে পারেননি। শেষ বলে ৫ দরকার ছিল, ছক্কায় ভারতকে নিধাস ট্রফি জেতান দিনেশ কার্তিক।

বাংলাদেশের ফাইনাল জেতা না হলেও পুরো টুর্নামেন্টে অনেক প্রাপ্তি দেখছেন মুশফিক, ‘এই কয়টাদিন আমরা যেভাবে ক্রিকেট খেলেছি, ম্যাচ জিতেছি, পুরো বাংলাদেশ দল কৃতিত্ব পাওয়ার যোগ্য। হোম সিরিজে টি-টুয়েন্টিতে আমরা যেভাবে হেরেছিলাম শ্রীলঙ্কার সঙ্গে, এরপর ওদের মাটিতে এভাবে জেতা অনেক বড় প্রাপ্তি।’

‘দুটি ম্যাচ আমরা জিতেছি(শ্রীলঙ্কার বিপক্ষে), ওই দুটি ম্যাচ খুবই ক্লোজ ছিল। ঘরের মাঠে ক্লোজ ম্যাচ দুটি আমরা জিততে পারিনি, কিন্তু ওখানে ওভারকাম করে জিতেছি। এটাও আমাদের নতুন প্রাপ্তি। পুরো টি-টুয়েন্টি সিরিজে ধারাবাহিক ক্রিকেট খেলতে পেরেছি আমরা। এটা প্লাস পয়েন্ট। যেটা আমরা এর আগে করতে পারিনি। এই বছর টি-টুয়েন্টি ফরম্যাটে করতে পারছিলাম না এ পারফরম্যান্সগুলো।’

হারের কারণ হিসেবে রুবেলের ২২ রানের ওভার অনেকটাই দায়ী হবে। তবে মুশফিক তা মনে করেন না, ‘আমি মনে করি না, এটা শুধু একজনের জন্যই হয়েছে। বোলাররা মিলে যদি ১ বা ২টা রান কম দিতে পারতাম, কিংবা ব্যাটসম্যানরা যদি আরও ১০টা রান বেশি করতে পারতাম। এটা দলীয় খেলা, একজনের ব্যর্থতা মানে সবারই ব্যর্থতা। এই ম্যাচ থেকে আমাদের শিক্ষা ছাড়া অন্যকিছু নেয়ার নেই। চেষ্টা করবো পরবর্তীতে শিক্ষাটা কাজে লাগাতে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিধাস ট্রফিমুশফিকুর রহিমলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬

ইংলিশ খেলোয়াড়রা আসলেই ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে?

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ শুনে সাক্ষাৎকার দিলেন, বাংলাদেশে আসবেন বললেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপড়েন দূর করতে ভারতেরই এগিয়ে আসা উচিত

জুলাই ৫, ২০২৬

শিল্পী সমিতিতে হেরে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন পলি

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT