চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজ-মুশফিকদের ঝালিয়ে নেওয়ার সুযোগ

মুহাম্মদ মেহেদী হাসানমুহাম্মদ মেহেদী হাসান
৯:২৫ অপরাহ্ণ ০১, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

শ্রীলঙ্কায় এবার টেস্টে আমাদের সেরা সুযোগ, আশা করি ভালো ফল আসবে- কথাটা মুশফিকুর রহিমের। টাইগারপ্রেমীদের স্বপ্নের সুতোয় বেঁধে মিরপুরের হোম অব ক্রিকেটে বসে সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে এই কথা বলে দেশ ছেড়েছেন সাদা পোশাকের অধিনায়ক। সেই সুযোগের সিরিজে নামার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার ম্যাচে নামছে বাংলাদেশ দল।

টেস্টের ময়দানে নেমে পড়ার আগে সাকিব-সৌম্যদের একমাত্র প্রস্তুতি ম্যাচটি মাঠে গড়াবে বৃহস্পতির। কলম্বোর উপশহর মোরাতুয়ায় প্রতিপক্ষ লঙ্কান একাদশ। শ্রীলঙ্কার জাতীয় দলের একাধিক ক্রিকেটারের থাকার কথা রয়েছে একাদশে। সফরকারীদের পক্ষেও প্রথম টেস্টের একাদশেরই প্রস্তুতি সেরে নেওয়ার কথা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।

টাইগার দলের সাম্প্রতিক ফর্ম এবং সাঙ্গাকারা-জয়াবর্ধনেদের মত লঙ্কান মহাতারকাদের অনুপস্থিতিতে এবার ফেভারিট হিসেবেই সিরিজ শুরু করছে লাল-সবুজের প্রতিনিধিরা। উপমহাদেশীয় কন্ডিশনের চিরায়ত স্পিন পিচের সঙ্গে টাইগাররা পরিচিতই। মূল লড়াইয়ে নামার আগে সেটাই আরেকবার দেখে নেওয়ার সুযোগ মুশফিকদের।

প্রস্তুতিটা বেশি আবশ্যক সাকিব-তামিম ও মাহমুদউল্লাহর। দুবাইয়ে টি-টুয়েন্টি টুর্নামেন্ট পিএসএল খেলে টেস্টের ময়দানে নেমে পড়ার অপেক্ষায় তারা। দলের তিন সিনিয়র ক্রিকেটার একাদশের অন্যতম স্তম্ভও। রঙিন পোশাকের আবহ থেকে সাদা পোশাকের খোলসে ঢুকে পড়তে প্রস্তুতি ম্যাচটা তাদের জন্য হতে পারে আদর্শ। সিরিজে দারুণ কিছু করতে তাদের ব্যাটে-বলের দিকে যে আশা নিয়েই তাকিয়ে থাকবে দল।

সুযোগটা কাজে লাগাতে পারেন সৌম্য-সাব্বিরও। সৌম্য রানে ফিরেছেন, কিন্তু ভালো খেলতে খেলতে হঠাত আউট হয়ে যাচ্ছেন। সাব্বির ইনিংসটাকে বড় করতে পারছেন না। মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে শান দেওয়ার সুযোগ এই ম্যাচ। ভারত সফরে প্রথম ফিফটি করা মিরাজ ব্যাটের ধার ও আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পারেন। মোসাদ্দেক প্রস্তুতি ম্যাচে সুযোগ পেলে দারুণ কিছু করে দাবি জানিয়ে রাখতে পারেন একাদশে ঢুকে পড়ারও।

পেসারদের জন্য কঠিন একটি সিরিজ অপেক্ষা করছে শ্রীলঙ্কার মাটিতে। স্পিন কন্ডিশনে গতির চেয়ে বোলিং বৈচিত্র্যের সঙ্গে বুদ্ধির মিশেলেই জোর খাটাতে হবে সাফল্য পেতে। প্রস্তুতি ম্যাচে সেটার খাটি একটা অনুশীলন হয়ে যেতে পারে তাসকিন-রাব্বির।

Reneta

মোস্তাফিজের জন্য সেটি আরো বেশি করে প্রয়োজন। কাঁধের অস্ত্রোপচারের পর ছয় মাসের বিরতি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে রঙিন পোশাকে কয়েকটি ম্যাচ খেলেছেন। সাদা পোশাকে নেমেছেন কেবল ঘরোয়া লিগ বিসিএলের দুটি রাউন্ডে। কাটার মাস্টার তাই লাল বলে নিজেকে শানিয়ে নিতে পারেন বড় দৈর্ঘ্যের ময়দানে ব্যাটসম্যানদের পরীক্ষা নেওয়ার ক্ষেত্র হিসেবে। টেস্ট স্কোয়াডে ফেরা রুবেলের জন্য প্রস্তুতি হলে পারে একাদশে ফেরার দাবি জানানোর মঞ্চ।

সবমিলিয়ে প্রস্তুতিতে সুযোগ থাকছে সবদিক থেকেই ঝালিয়ে নেওয়ার। তারপর তো মূল লড়াই। ৭ মার্চ গলে শুরু সিরিজের প্রথম টেস্ট। কলম্বোয় দ্বিতীয় টেস্ট ১৫ মার্চ। যেটি হবে বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ। টেস্ট সিরিজের পর স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবেন টাইগাররা। টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ দল লঙ্কাপারে উড়াল দিয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল:
তামিম ইকবাল, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ, শুভাশিস রায় চৌধুরী, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন এবং মোস্তাফিজুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজনৈতিক ব্যক্তিত্বকে অর্থনৈতিক খাতে পদায়ন না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

এপ্রিল ৩০, ২০২৬

শের-ই-বাংলায় গ্যালারিতে শেড বসানো ও সোলার স্থাপনের উদ্যোগ বিসিবির

এপ্রিল ৩০, ২০২৬

দীর্ঘ সাক্ষাৎকারে যেভাবে মনের দুয়ার খুলে দিলেন সাকিব

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সকালে কমে সন্ধ্যায় আবার বাড়ল স্বর্ণের দাম

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরল বাংলাদেশ

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT