চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজ নিজের মতই আছেন, তবে দল হারছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৭ পূর্বাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

পিএসএলে অভিষেকে দুর্দান্ত বল করেছিলেন মোস্তাফিজুর রহমান। টাইগারদের তারকা পেসার লাহোরের হয়ে দ্বিতীয় ম্যাচেও দারুণ করেছেন। তবে টানা দ্বিতীয় ম্যাচে হেরে মাঠ ছেড়েছে তার দল।

লাহোর কালান্দার্সের হারার শঙ্কা তৈরি হয় তারা ১১৯ রানের বেশি বোর্ডে জমা করতে না পারলে। কোয়েটা গ্ল্যাডিয়েটর্স সেটি টপকে গেছে ৯ উইকেট আর ৬ ওভার অক্ষত রেখেই।

দুবাইয়ে অধিনায়ক ম্যাককালামের ৩ চার ও ২ ছক্কায় ১৮ বলে ৩০, নারিনের ৪ চার ও ২ ছক্কায় ১০ বলে ২৮ রানে ৩.৩ ওভারেই ৪৬ রানের উদ্বোধনী জুটি পায় লাহোর।

পরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপদে পড়ে। ডেলপোর্ট ১৫, সাদাফ ১৩, সোহেল অপরাজিত ২০ রানে একশ পার করে নেন। মোস্তাফিজ ৪ বলে এক রানে অপরাজিত থাকেন।

কোয়েটার হয়ে আর্চার ৩টি, নওয়াজ ২টি উইকেট নিয়ে দিনের সেরা। নওয়াজ এদিন ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ৪ রান খরচ করেছেন ২ উইকেট নিতে।

রান তাড়া করতে নেমে ওয়াটসন ও আসাদ শফিক ৯২ রানের দ্রুতগতির জুটি এনে দেন কোয়েটাকে। ৫টি করে চার-ছক্কায় ৪২ বলে ৬৬ রানে ওয়াটসন ফিরলে ভাঙে জুটি। শফিক ৩৮ ও উমর আমিন ১৩ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে ফেরেন।

Reneta

মূর্তিকারিগর

ছোট সংগ্রহ, তার উপর নারিন ৪ ওভারে ৪০ রান খরচ করে বসেন এক উইকেট নিতে। মোস্তাফিজের তখন বেশিকিছু করারও ছিল না। ২ ওভার বল করার ডাক পেয়েছেন, তাতে ১০ রান দিয়ে নিজের ছন্দ ধরে রেখেছেন ভালমতোই। ক্যাচ না পড়লে একটি উইকেটও পেতে পারতেন।

ফিজ আগেরদিন ৪ ওভারের কোটা পূরণ করে ২২ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। মুলতানের ওই ম্যাচে সর্বোচ্চ স্কোরার শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও পাকিস্তানি ফখর জামানের উইকেট নিয়েছিলেন কাটার মাস্টার।

শনিবার ষষ্ঠ ওভারে বল হাতে পান ফিজ। ওভারের ৬ বলই সামলান ওয়াটসন। চতুর্থ বলে ২, আর শেষ বলে চার হাঁকান অজি অলরাউন্ডার। পরে নবম ওভারে ডাক পেয়ে দিয়েছেন ৪টি সিঙ্গেল। শেষ বলে মিডউইকেটে ওয়াটসনের ক্যাচ ছেড়েছেন ডেলপোর্ট, তাতে উইকেটশূন্যই থাকতে হয় ফিজকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিএসএলমোস্তাফিজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT