চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের সাউথ আফ্রিকা সিরিজ শেষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৮ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A

টেস্ট সিরিজে শোচনীয় হারের পর ওয়ানডে সিরিজ শুরু দুঃস্বপ্নের মতো। হতাশায় নিমগ্ন বাংলাদেশ শিবিরে তার মাঝেই এল আরেকটি বড় দুঃসংবাদ, সাউথ আফ্রিকা সিরিজ থেকেই ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান। পায়ের চোটের কারণে কিম্বার্লিতে প্রথম ওয়ানডেতে ছিলেন না এই বাঁহাতি পেসার। ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা সংবাদ মাধ্যমকে জানালেন, সাউথ আফ্রিকা সফরই শেষ হয়ে গেছে ফিজের।

প্রথম ওয়ানডের আগেরদিন শনিবার অনুশীলনে ফুটবল খেলার সময় পা মচকায় মোস্তাফিজের। তখনই শঙ্কার মেঘ ঘনীভূত হয়। মাশরাফী বললেন, ‘কাল থেকেই আমরা সবাই জানি। মোস্তাফিজ যখন চোট পেয়েছে তখন থেকেই জানি ও আউট অব দ্য টুর্নামেন্ট।’

সাউথ আফ্রিকা সফরে বাকি দুই ওয়ানডের পর দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ অপেক্ষা করছে টাইগারদের সামনে। এমন সময়ে দলের সেরা পেসারের ছিটকে পড়া সফরকারীদের জন্য মড়ার ওপর খাঁড়ার ঘা।



সোমবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে কেপটাউন যাবে বাংলাদেশ দল। সেখানে মোস্তাফিজের স্ক্যান করানো হবে। এরপর আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে সিরিজে তার পথচলা নিয়ে।

Banglabid

প্রথম ওয়ানডেতে মোস্তাফিজের অভাবটা টের পাওয়া গেছে। বাংলাদেশের করা ২৭৮ রান সাউথ আফ্রিকা তাড়া করেছে কোনও উইকেট না হারিয়েই। সাত বোলার ব্যবহার করেও একটি উইকেটের দেখা পাননি মাশরাফী।

চোটের কারণে সিরিজের দ্বিতীয় টেস্ট ও প্রথম ওয়ানডে খেলতে পারেননি দলের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। তবে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামতে পারেন এই ওপেনার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোস্তাফিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে রুপা হত্যা মামলার চার্জশীট দাখিল

পরবর্তী

সু চি’র প্রতি খোলা চিঠিতে রোহিঙ্গা যুবকের ক্ষোভ

পরবর্তী
বইয়ের শেলফে বিভিন্ন বই ও কিছু আনুষঙ্গিক সামগ্রী সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

সু চি'র প্রতি খোলা চিঠিতে রোহিঙ্গা যুবকের ক্ষোভ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে ঢাকাতেও বাড়ছে বেকারত্বের হার

সর্বশেষ

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT