চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের ব্যাপারে কঠোর হচ্ছে বিসিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৭ অপরাহ্ণ ২৯, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

অমিত সম্ভাবনা নিয়ে আবির্ভাব মোস্তাফিজুর রহমানের। কিন্তু চোটের কারণে ধারবাহিকভাবে বাংলাদেশ দলে পাওয়া যাচ্ছে না এ বাঁহাতি পেসারকে। এই নিয়ে তিন আইপিএল আসরের মধ্যে দ্বিতীয়বার চোট নিয়ে ফিরলেন দেশে। তাতে আগামীতে ফিজকে আইপিএল খেলার অনুমতি দেয়ার ব্যাপারে কঠোর হওয়ার ইঙ্গিত দিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

‘ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা নিয়ে এবার আমরা অনেক সিরিয়াসলি চিন্তা করব। আগে সে ইনজুরি নিয়ে ফিরেছে, বাংলাদেশ ক্রিকেট সাফার করেছে। এবারও একই সমস্যা। এটা বোর্ড মিটিংয়ে তোলা হবে। কোন খেলোয়াড়কে খেলতে দেবো আর কোন খেলোয়াড়কে খেলতে দেবো না, এটা নিয়ে সিরিয়াস হবো। এটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।’

সবশেষ এক্স-রে রিপোর্ট দেখে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, পায়ের বুড়ো আঙুলের পশম আবৃত অংশে চিড় ধরেছে মোস্তাফিজের। অথচ মোস্তাফিজ স্পর্শকাতর ইনজুরি বয়ে বেরিয়েছেন দেশে ফিরেও। জানাননি টিম ম্যানেজমেন্টের কাউকেই। যখন জানিয়েছেন, ভারতে উড়াল দেয়ার বাকি কয়েক ঘণ্টা। শেষ মুহূর্তে বলায় বিপাকে পড়েছে টিম ম্যানেজমেন্ট। তাই ইনজুরি লুকানোর অভিযোগ উঠেছে ফিজের বিরুদ্ধে।

মুখে না বললেও বিসিবি ব্যাপারটি ‘অপেশাদার আচরণ’ হিসেবেই দেখছে। আকরাম বললেন, ‘সে ব্যথাটা পেয়েছিল আইপিএলে নিজের শেষ ম্যাচে। এসে জানিয়েছে ফিজিওকে। শুরুতে ব্যথাটা তেমন ছিল না। ধীরে ধীরে বেড়েছে। যাওয়ার আগে কাল আরেকবার দেখাতে গিয়ে ধরা পড়ল চোটটা আসলেই গুরুতর।’

‘সে আমাদের দলে অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বিশেষ করে টি–টুয়েন্টিতে। ছিটকে পড়ায় আমাদের পেস বোলিংয়ে শক্তি অনেক কমে গেছে। ইনিংসের শুরুর দিকে এক–দুই ওভার পরে কিংবা ডেথ ওভারে ওর ওপর আমরা অনেক ভরসা করি। শেষ মুহূর্তে আমরা অনেক বড় ধাক্কা খেয়েছি।’ ফিজের ছিটকে পড়া নিয়ে আকরামের সোজাসাপ্টা স্বীকারোক্তি।

মোস্তাফিজের বিকল্প হিসেবে কে যাবেন আফগানদের বিপক্ষে খেলতে এমন প্রশ্নে আকরাম বললেন, ‘আমরা সংক্ষিপ্ত তালিকা করে ফেলেছি। কাল বা পরশু জানিয়ে দেবো। দল আজ সেখানে গিয়েছে। কাল প্রথম অনুশীলন শুরু করবে। সবকিছু দেখে আমরা ঠিক করব। মোস্তাফিজের চোটটা যেহেতু শেষ মুহূর্তে ধরা পড়েছে। আমরা একটু সময় নিচ্ছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

জুলাই ৪, ২০২৬

‘জুলাই জাতীয় সম্মেলন’ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে অবস্থান জানাল ভারত

জুলাই ৪, ২০২৬

খামেনির জানাজায় বাংলাদেশের শ্রদ্ধা, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ স্পিকারের

জুলাই ৪, ২০২৬

মাঠে নামলেই মেসির রেকর্ড, নতুন যা যা ভাঙলেন-গড়লেন

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT