চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের নায়ক হওয়ার সুযোগ ছিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৪ পূর্বাহ্ণ ০৮, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

একে তো দল দিয়েছে মাত্র ১৬৬ রানের লক্ষ্য, তার উপর আসর ও নিজের প্রথম ম্যাচ। মোস্তাফিজুর রহমান ইনিংসের দ্বিতীয় ওভারেই যখন বল হাতে পেলেন, একটু নার্ভাস হয়ত ছিলেন। তবে অধিনায়ক রোহিত শর্মাকে হতাশ করলেন না। দিলেন কেবল ৯ রান। শেষ পর্যন্ত অবশ্য রোহিত, মোস্তাফিজ, মুম্বাই; সবাইকেই হতাশ হতে হয়েছে।

মোস্তাফিজের শেষ ওভারের খানিক ঝলকের পর চেন্নাই এক উইকেটে হারিয়েছে ইন্ডিয়ান্সদের, সেও এক বল বাকি থাকতে।

শনিবার ওয়াংখেড়েতে উদ্বোধনী ম্যাচে টসে হেরে ব্যাটে এসে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৬৫ রান তোলে মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে ৯ উইকেট হারিয়ে জয়ে নোঙর ফেলে চেন্নাই সুপার কিংস।

নিজের প্রথম ওভারটিতে ৯ রান দেন মোস্তাফিজ। ওভারের প্রথম বলে ওয়াটসন ও শেষ বলে রাইড়ু চার হাঁকান। চতুর্থ বলে অজি অলরাউন্ডার একটি এক বের করেন। তার আগের বলে স্লোয়ার কাটারে ওয়াটসনকে যেভাবে খাবি খাওয়ালেন, সেটির জন্যই তিনি কাটার মাস্টার ফিজ।

মোস্তাফিজ আবার বল হাতে পান ১২তম ওভারে। তার আগে পান্ডিয়া ও মার্কান্দে ২টি করে উইকেট তুলে নিয়ে চেন্নাইকে চাপে ফেলেছেন। ফিজ এসে সেটা আরেকধাপ বাড়িয়ে দেন।

এক লেগবাই, তিন সিঙ্গেল ও জাদেজার এক চারে প্রথম পাঁচ বলে ৮ রান খরচ হয়ে গেছে। শেষ বলে সেটি পুষিয়ে নিতে ভুললেন না টাইগার তারকা। ওয়াইডঅফে সেই চেনা অস্ত্র, কাটার, জাদেজার বোকা বনে যাওয়া সময়, বাতাসে ভাসা বল লংঅফ থেকে অনেকটা দৌড়ে তালুবন্দি করেন সুরিয়াকুমার। ফিজের প্রথম উইকেট নতুন আসরে, ইন্ডিয়ান্সদের উল্লাসে ফেটে পড়া।

Reneta

ফিজ ১৪তম ওভারে এসে অবশ্য ভাল করতে পারেননি। ১৩ রান খরচ করে বসেন। চতুর্থ ও ষষ্ঠ বলে একটি করে চার হাঁকান ব্রাভো এবং হরভজন।

শেষ দুই ওভারে ২৭ দরকার হয় চেন্নাইয়ের। বুমরাহ এসে প্রথম দুই বলেই ছক্কা হজম করেন ব্রাভোর ব্যাটে। পরে আরেক ছয়ে ওই ওভারে খরচ ২০ রান। শেষ বলে অবশ্য ব্রাভোকে সাজঘরেও পাঠান বুমরাহ।

শেষ ওভারে তখন ৬ বলে ৭ দরকার। গুরুদায়িত্ব মোস্তাফিজের কাঁধে। প্রথম দুই বলে ফুললেন্থ আর স্লোয়ার কাটারের সামনে রান নিতে ব্যর্থ জাদব। তৃতীয় বলটি গুডলেন্থে, ম্যাজিক অব্যাহত, কোন রান নিতে পারেননি জাদব। কিন্তু চতুর্থ বলটি শর্টফাইন লেগ দিয়ে ছক্কা হাঁকিয়ে সব শেষ করে দেন তিনি। পরের বলে চার মেরে ম্যাচই শেষ করে দেন।

কেদার জাদবের এক চার ও ২ ছক্কায় ২২ বলে অপরাজিত ২৪, রাইড়ুর ২২, আর ডোয়াইন ব্রাভোর ৬৮, ৩ চার ৭ ছয়ে ৩০ বলে সাজানো ঝড়। ম্যাচটাই চেন্নাইয়ের ঘরে টেনে নেয়।

পান্ডিয়া ও মার্কান্দে ৩টি করে উইকেটই নেননি কেবল, দিয়েছেন মাত্র ২৩ ও ২৪ রান করে; ৪ ওভার হাত ঘুরিয়ে। মোস্তাফিজের সেখানে ৩.৫ ওভারে ৩৯ রানে এক উইকেট। ৪ ওভরে ৪৪ দেয়া ম্যাকক্লেনেঘান, ৩৭ দেয়া বুমরাহ একটি করে উইকেট পেলেও খরুচে থেকে ম্যাচ হাতছাড়া করেছেন।

এর আগে ইশান কিষাণের ২৯ বলে ৪০, সুরিয়াকুমার যাদবের ২৯ বলে ৪৩, হার্দিক পান্ডিয়ার ২০ বলে অপরাজিত ২২ এবং ক্রুনাল পান্ডিয়ার ২২ বলে অপরাজিত ৪১ রান লড়াইয়ের পুঁজি দেয় মুম্বাইকে। ক্রুনাল ৫ চার ও ২ ছক্কায় ঝড়ো ইনিংসটি সাজান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০১৮মোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ইসলামিক ফাউন্ডেশনের নামে ‘ভুয়া’ নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান

জুলাই ৫, ২০২৬

‘হাত নোংরা’ করে খেলতে জানে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

কুষ্টিয়ায় রাইস মিলের দূষণে ক্ষতিগ্রস্ত কৃষি ও পরিবেশ

জুলাই ৫, ২০২৬

তেহরানে আয়াতুল্লাহ খামেনির জানাজার নামাজে অশ্রুসিক্ত লাখো মানুষ

জুলাই ৫, ২০২৬

প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামালের প্রতি শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রদ্ধা

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT