চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের কিপটেমি আর মিরাজের ঘূর্ণিজাদু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় ওয়ানডেতে লেজের দিকে খানিকটা লড়াই করেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে শুরুর ব্যাটসম্যানদের টপাটপ সাজঘরে পাঠিয়ে যে চাপ তৈরি করেছিল বাংলাদেশ, সেটি থেকে বের হয়ে আসতে পারেনি সফরকারীরা। তামিম-সৌম্যদের সামনে জয়ের জন্য তাই কেবল ১৪৯ রানের লক্ষ্য দিতে পেরেছে তারা।

দেড়শ ছুঁইছুঁই এই লক্ষ্য তাড়া করতে সফল হলেই সিরিজ হবে বাংলাদেশের। সেটিও এক ম্যাচ হাতে রেখে। প্রথম ম্যাচে এ মাঠেই ৬ উইকেটে জিতে সিরিজে এগিয়ে আছে স্বাগতিকরা।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার টস হেরে বোলিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। কুয়াশা ভেজা সকালে মাঠে এসে চড়ে বসে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের উপর। পরে ৪৩.৪ ওভারে মাত্র ১৪৯ রানে অলআউট করে দেয় উইন্ডিজকে।

মোস্তাফিজ, মিরাজ, সাকিবরা এদিন রান চেপে ধরার সাথে সম্মিলিত আক্রমণে উইকেট তুলেছেন। সবচেয়ে সফল মেহেদী মিরাজ। এ অফস্পিনার ৯.৪ ওভারে ২৫ রানে ৪ উইকেট নিয়ে করেছেন ক্যারিয়ারসেরা বোলিং। আগের সেরাটি ছিল ২৯ রানে ৪ উইকেট।

আগের ম্যাচে ৪ উইকেট নেয়া সাকিব আল হাসানের নামের পাশে এদিন উইকেট ২টি, ১০ ওভারে ৩০ রান খরচায়। কিপটে বোলিং করা মোস্তাফিজুর রহমান ৭.৫ ওভারে ২ উইকেট নিতে খরচ করেছেন সবে ১৫ রান, ৩টি মেডেন তুলেছেন।

গত ম্যাচে অভিষিক্ত তরুণ পেসার হাসান মাহমুদ নিয়েছেন এক উইকেট। রুবেল টানা দ্বিতীয় ম্যাচে থাকলেন উইকেটশূন্য।

সকালে শুরুর আঘাত হানেন মোস্তাফিজ। বাঁহাতি পেসারের বলে মিরাজের ক্যাচ হয়ে ফেরেন সুনীল আমব্রিস (৬)।

সেই মিরাজ জোড়া সাফল্য আনেন দ্রুতই। আরেক ওপেনার ওটলে (২৪) যখন বেশ এগোচ্ছিলেন, মিরাজ তাকে তামিমের তালুবন্দি করে সাজঘরের পথ দেখান। দুই বল বাদে তিনি বোল্ড করেন জশুয়া ডি সিলভাকে (৫)।

১৫তম ওভারে এসে আন্দ্রে ম্যাক্কার্থিকে বোল্ড করে উইন্ডিজের বিপদ বাড়িয়ে তোলেন সাকিব। রানের খাতা খোলার আগেই শান্ত-মুশফিক যুগলবন্দীতে কাইল মেয়ার্সকে রানআউট করে উইন্ডিজ ইনিংসের অর্ধেক সাইডবেঞ্চে বসিয়ে দেন টাইগাররা।

এক সময় ৮৮ রানে অষ্টম উইকেট হারায় সফরকারীরা। অধিনায়ক জেসন মোহাম্মেদ ১১, এনক্রমা বোনের ২০, রেমন রেইফার ২ রানে ফিরে গেলে।

সেখান থেকে রোভম্যান পাওয়েল ২ চার এক ছয়ে ৬৬ বলে ৪১ করলে দেড়শর কাছে যায় উইন্ডিজ। পাওয়েলকে সঙ্গে দিয়ে আলঝারি জোসেফ করেছেন ১৭ ও অপরাজিত ১২ রান এনেছেন আখিল হোসেন।

ট্যাগ: টাইগার ক্রিকেটতামিমবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজমিরাজমোস্তাফিজলিড স্পোর্টসসাকিবহাসান মাহমুদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বান্দরবানে বিজিবি-মাদক চোরাকারবারি গোলাগুলি, নিহত ১

পরবর্তী

শুক্রবার সন্ধ্যায় ‘গণ্ডি’, শনিবার ‘ঊনপঞ্চাশ বাতাস’

পরবর্তী
নতুন বাংলা নাটকের দৃশ্য, দুই অভিনেতা হাসিমুখে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার সন্ধ্যায় ‘গণ্ডি’, শনিবার ‘ঊনপঞ্চাশ বাতাস’

বরুণ ও নাতাশা বাগানে শাহরুখের বাড়িতে উপস্থিত, ছবি ভাইরাল. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখের বাগান বাড়িতে বরুণ-নাতাশার বিয়ে?

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT