চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A
ছাত্রদলের

ডাকসু নির্বাচনকে সামনে রেখে প্যানেল চুড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এসএম হলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমানকে সহ সভাপতি (ভিপি) এবং জহুরুল হক হলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান খন্দকার অনিককে সাধারণ সম্পাদক (জিএস) করে এই প্যানেল ঘোষণা করেছে দলটি।

এছাড়া বঙ্গবন্ধু হলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম সোহেল তাজকে সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রদলের পক্ষে ডাকসু নির্বাচনের জন্য মনোনয়ন দেয়া হয়েছে।

স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক: জাফরুল হাসান নাদিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মাকসুদুর রহমান, কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক: কানেতা ইয়ালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: আশরাফুল আলম উজ্জল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: মিনহাজ আহমেদ প্রিন্স, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: কাইয়ূম উল ইসলাম, ক্রীড়া সম্পাদক: মনিরুজ্জামান মামুন, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক: মাহফুজুর রহমান চৌধুরী, সমাজ সেবা সম্পাদক: তৌহিদুল ইসলাম ছাত্রদলের হয়ে ডাকসু নির্বাচনে লড়বেন। এছাড়া সদস্য পদে হাবিবুল বাশার, আরিফ হোসেন, ইকবাল হোসাইন, সাহাব উদ্দিন, মাহমুদুল হাসান, সাফায়াত হাসনাইন, সাবিত তানভীর, আজাদী সাকিব সুলতান, মোঃ সালাউদ্দিন সিদ্দিক, শরীফুল ইমাম, আল নাসের মিশুক ও আলমগীর হোসেন।

সোমবার ক্যাম্পাসের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্যানেল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী। এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার।

এর আগে ১১ ফেব্রুয়ারি ডাকসুর তফসিল ঘোষণার পর থেকেই একাডেমিক ভবনে ভোটকেন্দ্র চেয়ে ও নিরপেক্ষ নির্বাচন কমিশনারসহ ৭ দফা দাবি নিয়ে নির্বাচন তিন মাস পেছানোর দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে ছাত্রদল। তাদের কোন দাবিই মানা হলেও শেষ পর্যন্ত নির্বাচনে যাচ্ছেন তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার বলেন, আমরা নির্বাচনের ব্যাপারে আন্তরিক। আমাদের ৭ দফার কোন দাবিই মানা হয়নি। তারপরও আমরা গণতান্ত্রিক ঢাবি চাই সে লক্ষ্যেই আমরা নির্বাচনে যাচ্ছি। ছাত্রদল ডাকসু নির্বাচনকে অনেক গুরুত্ববহ মনে করে। আমরা বিশ্বাস করি প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণে ডাকসু নেতৃত্ব ভূমিকা রাখবে।

Reneta

মেহেদী আরও বলেন, এখন পর্যন্ত ঢাবির একটি হলেও ছাত্রদলের কোন কর্মীর অবস্থান নেই। এ অবস্থায় হলে ভোটকেন্দ্র থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারপরও আমরা হলে হলে প্যানেল দিয়েছি।

ঘোষিত তফসিলে ডাকসু নির্বাচন মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা ২৫ ফেব্রুয়ারি। আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হবে এ নির্বাচন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকসুডাকসু নির্বাচনপ্যানেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখ মানুষ

জুলাই ১৭, ২০২৬

ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার ফকল্যান্ড ব্যানার বিতর্ক, তদন্তে নামছে ফিফা

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল বিএনপি নেতার

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মেজর মোজাফফর গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT