চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজকে মুম্বাই ইন্ডিয়ান্সে দেখভাল করবেন নাফীস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
ইন্ডিয়ান্সের অনুশীলনে ভারতীয় সতীর্থ বুমরাহর সঙ্গে মোস্তাফিজ

ইন্ডিয়ান্সের অনুশীলনে ভারতীয় সতীর্থ বুমরাহর সঙ্গে মোস্তাফিজ

মুম্বাই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট থেকে হঠাৎই ডাক পেয়েছেন নাফীস ইকবাল। তবে খেলার জন্য নয়; মোস্তাফিজুর রহমানের দেখভালের জন্য। সোমবার মুম্বাই পৌঁছেছেন বাংলাদেশ দলের সাবেক এই ক্রিকেটার। আর ফিজ পৌঁছেছেন শনিবার। আইপিএলে নাফীসকে কাছে পাওয়া মোস্তাফিজের জন্য নিজ দেশের একজন মেন্টর পাওয়ার মতোই ব্যাপার হয়ে দাঁড়াল!

শ্রীলঙ্কান কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে ইন্ডিয়ান্সের কোচের দায়িত্বে আছেন। তিনি বিপিএলের দল খুলনা টাইটানসের কোচও। খুলনার ফ্র্যাঞ্চাইজিতে ম্যানেজারের দায়িত্বে ছিলেন নাফীস ইকবাল। সেখান থেকে দুই সাবেক ক্রিকেটারের সখ্যতা।

কোচ মাহেলার চাওয়াতেই মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে নাফীসকে মোস্তাফিজের পাশে থাকার অনুরোধ করা হয় বলে জানা গেছে। অনুরোধে সাড়া দেন ঢাকা প্রিমিয়ার লিগের দল খেলাঘর সমাজ কল্যাণ সমিতির অধিনায়কের দায়িত্ব পালন করে চলা নাফীস ইকবালও।

মুম্বাই ইন্ডিয়ান্সের ছায়ায় থেকে শুধু মোস্তাফিজের দেখভাল করাই নয়, আইপিএল সম্পর্কে প্রত্যক্ষ ধারণা নিয়ে যেন বিপিএলে আরও ভালভাবে কাজ করতে পারেন সেটিও চাইছে খুলনার ফ্র্যাঞ্চাইজিটি।

বিপিএলের গত দুই মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের ডেরায় ছিলেন মোস্তাফিজ। প্রথমবার খেলতে যেয়ে দলটিকে শিরোপা জেতাতে সামনে থেকে ভূমিকা রাখেন। গতবার অবশ্য চোট পরবর্তী সময়ে নিজেকে মেলে ধরা হয়নি ফিজের। এবার নতুন ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন এ বাঁহাতি পেসার। আরেক টাইগার তারকা সাকিব আল হাসান খেলবেন সানরাইজার্সে।

ট্যাগ: নাফীসমোস্তাফিজমোস্তাফিজুর রহমানলিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

জানা গেল ওয়ানপ্লাস ৬ স্মার্টফোনের দাম

পরবর্তী

শহীদদের স্মরণে ৩০ লাখ দেশি গাছ

পরবর্তী

শহীদদের স্মরণে ৩০ লাখ দেশি গাছ

বছরজুড়ে ‘বাংলাবই-চ্যানেল আই অনলাইন সেরা পাঠক’ প্রতিযোগিতা

সর্বশেষ

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT