বাংলাদেশ

মোমবাতি জ্বালিয়ে রানা প্লাজায় নিহতদের স্মরণ

মোমবাতি জ্বালিয়ে রানা প্লাজায় নিহতদের স্মরণ

সাভারে রানা প্লাজা ধসের দুই বছর পুর্তি উপলক্ষে মোমবাতি জ্বালিয়ে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে রানা প্লাজার সামনে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডাক্তার এনামুর রহমান। পরে নিহত শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

২০১৩ সালের ২৪ এপ্রিল সকাল ৮টা ৫০ মিনিটে ধসে পড়ে সাভারের রানা প্লাজা। ভবনের নিচে চাপা পড়েন সাড়ে ৫ হাজার পোশাক শ্রমিক। এ ঘটনায় ১,১৩৪ জনের মৃত্যু হয়। আহত ও পঙ্গু হন প্রায় দুই হাজার মানুষ। ধ্বংসস্তুপের নিচ থেকে ২,৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।

বিষয়:রানা প্লাজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…