মোমবাতি জ্বালিয়ে ফয়সালকে স্মরণ করল সহকর্মীরা

নেপালে বিমান দুর্ঘটনায় নিহত সাংবাদিক ফয়সাল আহমেদকে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে স্মরণ করল প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ বিটের সাংবাদিকরা।
মঙ্গলবার রাতে কারওয়ান বাজারস্থ সার্ক ফোয়ারার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাত সাড়ে আটটা থেকে নয়টা পর্যন্ত চলমান এ কর্মসূচিতে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রধানমন্ত্রীর উপ-প্রেসচিব আশরাফুল আলম খোকন, সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিক বিটুসহ আওয়ামী লীগ বিটের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নেপালে ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ফয়সাল আহমেদ বৈশাখী টেলিভিশনের কর্মরত ছিলেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






