চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউএস বাংলা ট্র্যাজেডির এক বছর, তদন্ত প্রতিবেদন নিয়ে এখনো প্রশ্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৯ পূর্বাহ্ণ ১২, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
ইউএস বাংলা

নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনার এক বছর আজ। ২০১৮ সালের ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে মর্মান্তিক ওই দুর্ঘটনায় পাইলটসহ নিহত হন ৪৯ জন।

দুর্ঘটনায় চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ হলেও তা নিয়ে রয়ে গেছে নানামুখী প্রশ্ন।

২০১৮’র ১২ মার্চ দুপুরে ৭১ জন যাত্রী নিয়ে কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছাড়ার সময় ইউএস বাংলা ফ্লাইটটিতে ঠিকঠাক ছিল সবকিছু। বিপত্তি বাঁধে যাত্রার ৭৫ মিনিট পর।

পাহাড় ঘেরা ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয় বোমবার্ডিয়ার ড্যাশ ৮কিউ৪০০ উড়োজাহাজটি। এ ঘটনায় ক্রুসহ ৪৯ আরোহী মারা যান। নিহতদের মধ্যে ২৬ জনই বাংলাদেশি। আরও ২০ জন প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর থেকে এর কারণ নিয়ে নানা ধরনের কথাবার্তা এসেছে আলোচনায়। এ নিয়ে একাধিক তদন্ত কমিটি হয়েছে। এর মধ্যেই জানা যায়, পাইলট এবং ত্রিভূবন বিমানবন্দরের এয়ারট্রাফিক কন্ট্রোলের কথোপকথন।

চলতি বছরের ২৮ জানুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেয় নেপাল সিভিল এভিয়েশন। সেখানে দুর্ঘটনাটির বিভিন্ন কারণের মধ্যে ককপিটে পাইলটের ধুমপান এবং ককপিট-এয়ারট্রাফিক কন্ট্রোলের ভুল বোঝাবুঝিকে দায়ী করা হয়।

তবে ওইদিনই ঢাকায় সংবাদ সম্মেলন করে নেপালের তদন্ত প্রতিবেদনকে একপেশে দাবি করে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি।

অবশ্য দুর্ঘটনার জন্য উড়োজাহাজের কোনো ত্রুটির কথা বলেনি কোনো পক্ষই। তবে বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত সিনিয়র পাইলট ক্যাপ্টেন সাইদ মাহবুব হেলালসহ অন্য বিশেষজ্ঞরা বলছেন, পাইলট এবং নেপালের এয়ারট্রাফিক কন্ট্রোল আরও দায়িত্বশীল আচরণ করলে হয়তো বাংলাদেশের ইতিহাসে এই সবচেয়ে বড় উড়োজাহাজ দুর্ঘটনা এড়ানো যেত।

নেপাল ট্র্যাজেডির পর বাংলাদেশ সিভিল এভিয়েশন ফ্লাইট সেফটির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে বলেও জানান ক্যাপ্টেন সাইদ মাহবুব হেলাল।

সাম্প্রতিক সময়ে ফ্লাইট সেফটির পাশাপাশি চট্টগ্রামের ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাও আলোচিত হচ্ছে জোরেশোরে।

ট্যাগ: ইউএস বাংলাইউএস বাংলা এয়ারলাইনন্সউড়োজাহাজ দুর্ঘটনানেপাল ট্র্যাজেডি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘খুবই হতাশাজনক’

পরবর্তী

জীবন নিয়ে হুমকিতে যশ!

পরবর্তী

জীবন নিয়ে হুমকিতে যশ!

ডাকসু-মামলা-নুর-লিটন নন্দী

নুর-লিটনের নামে শাহবাগ থানায় মামলা

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT