তথ্যপ্রযুক্তি

মোবাইল ব্যাংকিংয়ের জনপ্রিয়তা কার্ড ব্যবহারের জনপ্রিয়তাকে ছাড়িয়ে গেছে

মোবাইল ব্যাংকিংয়ের জনপ্রিয়তা কার্ড ব্যবহারের জনপ্রিয়তাকে ছাড়িয়ে গেছে

দেশে ডিজিটাল লেনদেনের মাত্র ৩% হয় অনলাইন পেমেন্টের মাধ্যমে। মোবাইল ব্যাংকিংয়ের জনপ্রিয়তা কার্ড ব্যবহারের জনপ্রিয়তাকে ছাড়িয়ে গেছে। ডিজিটাল ট্রানজেকশনকে জনপ্রিয় করতে ব্যাংকগুলোসহ সকল সংশ্লিষ্ট নীতিনির্ধারক এবং সরকারকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে প্রথমবারের মতো আয়োজিত ডিজিটাল ট্রানজেকশন

গভর্নেন্স পলিসি এক্সপ্লোরার সেন্টার ও র‌্যালী রাউন্ড এর যৌথ উদ্যোগে ঢাকার লেকশোর হোটেলে ডিজিটাল ট্রানজেকশন সামিট ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়। সম্মেলনে সামিটে বাংলাদেশে ডিজিটাল ট্রানজেকশন এর সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে এক গোলটেবিল এর আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান ড. আবদুর রাজ্জাক বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নের পথে এগিয়ে চলেছে বাংলাদেশ। সফট্ওয়্যার রপ্তানির ক্ষেত্রে বিগত দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। লাখ লাখ তরুণ আউটসোর্সিংয়ের মাঠে সক্রিয়। যার ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আসছে এই খাত থেকে। ব্যাংকগুলো ডিজিটালাইজড হয়ে গেছে বহু আগেই, যার ফলে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ইত্যাদি সুবিধা জনগণের দ্বারপ্রান্তে।

সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকারের সঞ্চালনায় গোলটেবিলে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসএসএল ওয়্যারলেস এর হেড অব ই-বিজনেস নওয়াত আশেকিন। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক প্রতিষ্ঠান গভর্নেন্স পলিসি এক্সপ্লোর সেন্টার এর প্রধান নির্বাহী রাজীব পারভেজ এবং সমাপনী বক্তব্য রাখেন র‌্যালী রাউন্ড এর পরিচালক নাজনীন নাহার।

মাস্টারকার্ডের সৈয়দ কামাল বলেন, সরকার যদি একটি নীতি নির্ধারণ করে দেন যাতে ব্যাংকগুলো যতগুলো ব্যাংক একাউন্ট আছে সে পরিমাণে কার্ড ইস্যুর বিষয়টি নিশ্চিত করে। এটা ডিজিটাল ট্রান্সেকশনের বৃদ্ধিতে সহায়তা করবে।

এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রাণলয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, নুরজাহান বেগম মুক্তা, বেসিসের সভাপতি মোস্তফা জব্বার, ঢাকা চেম্বার অব কমার্স এর সাবেক সভাপতি মো. সবুর খান।

চালডাল ডট কম এর প্রতিষ্ঠাতা জিয়া আশরাফ, বাক্য’র আহমেদুল ইসলাম, প্রিয়শপ ডট কম এর সিইও আশিক আলম খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জেবুনন্নেসা, ই-ক্যাবের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ তমাল প্রমুখ সামিটে উপস্থিত ছিলেন।

বিষয়:ডিজিটাল লেনদেনমোবাইল ব্যাংকিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…