চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত অর্থ সরবরাহের নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ন ১০, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, অর্থনীতি
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা চার দিনের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত অর্থ সরবরাহ নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে টাকার অপব্যবহার রোধে মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় সাময়িক কড়াকড়ি আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ছুটির সময়ে কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক আর্থিক লেনদেন নজরে এলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় জানাতে হবে। এ বিষয়ে গত রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ একটি নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমএফএস ও এনপিএসবি’র আওতায় আইবিএফটির মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পি-টু-পি) লেনদেনের অপব্যবহার ঠেকাতে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের সীমা নির্ধারণ করা হয়েছে।

এই সময় বিকাশ, নগদ, রকেটসহ সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারীর ক্ষেত্রেই একই নিয়ম কার্যকর থাকবে।

Reneta

নতুন নির্দেশনা অনুযায়ী, পি-টু-পি লেনদেনে একবারে সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যাবে। দিনে সর্বোচ্চ ১০টি লেনদেনের মাধ্যমে মোট ১০ হাজার টাকা স্থানান্তরের অনুমতি দেওয়া হয়েছে।

তবে মার্চেন্ট পেমেন্ট, বিদ্যুৎ-গ্যাসসহ বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধসহ জরুরি সেবাগুলো আগের নিয়মেই চালু থাকবে।

এ ছাড়া এই ৯৬ ঘণ্টায় এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর (আইবিএফটির মাধ্যমে পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং) সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নির্বাচনকালীন সময়ে এমএফএস-সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানকে নিজস্ব ‘কুইক রেসপন্স সেল’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সব ধরনের লেনদেন সার্বক্ষণিকভাবে নিবিড় নজরদারিতে রাখার পাশাপাশি সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন হলে দ্রুত সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করার কথাও বলা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অর্থনীতিআইবিএফটিআর্থিক লেনদেনইন্টারনেট ব্যাংকিংএটিএম সেবাএমএফএসজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬নগদনির্বাচন ২০২৬বাংলাদেশ ব্যাংকবিকাশব্যাংকিং খাতমোবাইল ব্যাংকিংরকেট
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT