অর্থনীতি

মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের সীমা বেড়েছে

মোবাইল ব্যাংকিং অ্যাপের স্ক্রিনশট, বাংলাদেশ ব্যাংকের লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তির হাতে মোবাইল ব্যাংকিং অ্যাপের স্ক্রিন দেখা যাচ্ছে, যেখানে বিভিন্ন ব্যাংকিং অপশন ও লেনদেনের আইকন রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সাকু‌র্লার জারি করেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বর্তমানে এ সেবার গ্রাহকরা এজেন্ট পয়েন্টের মাধ্যমে দৈনিক ৫০ হাজার টাকা ও মাসে ৩ লাখ টাকা জমা করতে পারবেন। আর ব্যাংকের হিসাব বা কার্ড থেকে দিনে ৫০ হাজার টাকা ও মাসে ৩ লাখ টাকা জমা করা যাবে।

এছাড়া এমএফএসের গ্রাহকেরা একে অপরকে দৈনিক ৩০ হাজার টাকা ও প্রতি মাসে ২ লাখ টাকা পাঠাতে পারবেন। আর ব্যাংকের হিসাব বা কার্ড থেকে দিনে পাঠাতে পারবেন ৫০ হাজার ও মাসে ৩ লাখ।

বিষয়:বাংলাদেশ ব্যাংকমোবাইল ব্যাংকিং
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…