চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোবাইল ফোনে কর হ্রাসের অনুরোধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৭ পূর্বাহ্ণ ২৩, জুন ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে দেশের সর্বস্তরের জনগণের কাছে ইন্টারনেট পৌঁছে দেয়ার জন্য বাংলাদেশ সরকারকে ‘মোবাইল ফোনে’র উপর কর হ্রাসের জন্য অনুরোধ জানিয়েছে ‘বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স এ্যাসোসিয়েশন (বিএমপিআইএ)’। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অনুরোধ জানায় সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, সরকারের সুষ্ঠু, সুন্দর এবং দিকনির্দেশনাপূর্ণ বাজেট (২০১৫-২০১৬ অর্থ বছর) পরিবেশনের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে পৌঁছে দেয়ার জন্য এ ধরনের পরিকল্পিত বাজেটকে আমরা স্বাগত জানাই।

তবে এ বছরের বাজেটে দেশের মোবাইল হ্যান্ডসেট বাজারে স্বস্তিমূলক কোনো বার্তা আসে নি। আমরা বাংলাদেশের পাশ্ববর্তী দেশগুলোর মতো এদেশেও মোবাইল হ্যান্ডসেটের উপর কর, মূসক ও সারচার্জসহ ৫ থেকে ১০% এর মতো (যা বর্তমানে মোট ২১.৭৫% হিসেবে আরোপিত রয়েছে।)একটি সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য সবিনয়ে অনুরোধ জানাই।

এতে আরো বলা হয়, আমাদের বিনীত অনুরোধ, যেহেতু বাংলাদেশের সর্বস্তরে ইন্টারনেট সেবা ছড়িয়ে দিতে স্মার্টফোনের বিকল্প নেই, সেহেতু মোবাইল হ্যান্ডসেটের উপরে আরোপিত কর সহনীয় পর্যায়ে নিয়ে এলে তাতে দেশের মানুষের পক্ষে সকল প্রকার ইন্টারনেট সুবিধা পৌঁছে দেয়া নিঃসন্দেহে আরো সহজ এবং গতিশীল হবে।

বিএমপিআইএ’র বিবৃতিতে আরো বলা হয়, বর্তমান সরকারের যুগান্তকারী ‘ডিজিটাল বাংলাদেশ’র ঘোষণা জনগনের আশার এক নতুন দ্বার উন্মোচন করেছে।

নীতিমালার আলোকে বাংলাদেশে বর্তমানে ১২ কোটি ৩৩ লক্ষ মোবাইল গ্রাহক তথ্য প্রযুক্তির আওতায় এসেছে। এছাড়া বর্তমানে ৪ কোটিরও উপরে বাংলাদেশের মানুষ ইন্টারনেট সেবা ব্যবহার করছে। যার মধ্যে ৯৫% এর বেশি গ্রাহক মোবাইল এর মাধমে ইন্টারনেট ব্যবহার করছে। সরকারের ‘তথ্য বাতায়ন’ প্রযুক্তির মাধ্যমে দেশের যে কোনো স্থানে বসে এই ওয়েব পেজ এ দেয়া সকল তথ্য সেবা পেতে পারেন। এই সেবা সমূহ দেশের জনগনের কাছে পৌঁছে দিতে অত্যন্ত প্রয়োজনীয় মাধ্যম হছে সাশ্রয়ী স্মার্টফোন এবং মোবাইল অপারেটরদের দেয়া থ্রি-জি ইন্টারনেট সেবা বলে বিবৃতে তুলে ধরা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএমপিআইএমোবাইল ফোন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘৯ বার তদন্তের পরও কেন ছাড়পত্র?’ পরিবেশ মন্ত্রণালয়ের কাছে শাহনাজ মুন্নীর প্রশ্ন

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি পর্যটকদের কর ফেরত কার্যক্রমে চীনের শীর্ষে সাংহাই

আগস্ট ৪, ২০২৬

সারাদেশে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আগস্ট ৪, ২০২৬

৩ ধরনের পুলিশিংয়ের ওপর জোর খুলনা রেঞ্জ ডিআইজির

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT