চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোবাইল ইন্টারনেটের গতিতে পিছিয়ে বাংলাদেশ

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
৪:৫৩ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
মোবাইল ইন্টারনেট

মোবাইল ইন্টারনেটের গড় গতির দিক থেকে বিশ্বের প্রায় সব দেশের তুলনায় পিছিয়ে আছে বাংলাদেশ। ওয়াশিংটন ভিত্তিক ইন্টারনেট অ্যাকসেস ও পারফরমেন্স অ্যানালাইসিস কোম্পানি ওকলা’র ‘স্পিডটেস্ট গ্লোবাল অ্যানালাইসিস‘ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে দেখা গেছে, মোবাইল ইন্টারনেটের গতির হিসেবে ১২২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২০তম। গত বছরের নভেম্বর থেকে এ বছরের নভেম্বর পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। তাতে বলা হয়েছে, বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গড় গতি ৪.৯৭ মেগাবিট পার সেকেন্ড (এমবিপিএস)। এছাড়া আপলোড স্পিড ১.৯৫ মেগাবিট পার সেকেন্ড।

বাংলাদেশের পরেই তালিকায় অবস্থান করছে লিবিয়া (৪.০৮ এমবিপিএস) এবং ইরাক (৩.১২ এমবিপিএস)। এ তলিকায় শীর্ষস্থানে আছে নরওয়ে। দেশটির মোবাইল ইন্টারনেটের গড় গতি ৬২.৬৬ মেগাবিট পার সেকেন্ড। দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে নেদারল্যান্ড (৫৩.০১ এমবিপিএস) ও আইসল্যান্ড (৫২.৭৮ এমবিপিএস)।

ওকলার এ প্রতিবেদনে দেখা গেছে, মোবাইল ইন্টারনেটের গড় গতি প্রায় প্রতি মাসেই কমছে। এ বছরের আগস্টে এই গতি ছিল ৫.২২ এমবিপিএস, সেপ্টেম্বরে ৫.১০ এমবিপিএস এবং অক্টোবরে ৫.০৯ এমবিপিএস। তবে নভেম্বরে এই গতি আরও কমে ৪.৯৭ এমবিপিএসে এসে দাঁড়িয়েছে।

মোবাইল ইন্টারনেট

অন্যদিকে ফিক্সড ব্রডব্যান্ডের গতির দিক থেকে এ প্রতিবেদনে ‘কিছুটা’ ভালো অবস্থানে আছে বাংলাদেশ। ১৩৩টি দেশের মধ্যে ১৬.১৪ এমবিপিএস গড় গতি নিয়ে বাংলাদেশের অবস্থান ৮৫তম। তবে আপলোড গতি আরেকটু বেশি, ১৭.৩২ এমবিপিএস।

Reneta

মোবাইল ইন্টারনেটের গতি আগের থেকে কমে আসলেও তুলনামূলকভাবে প্রতিমাসেই বাড়ছে ব্রডব্যান্ডের গতি। গত বছরের নভেম্বরে ব্রডব্যান্ডের গড় গতি ছিল ১৪.১৯ এমবিপিএস।

ফিক্সড ইন্টারনেটের গতিতে সবচেয়ে এগিয়ে আছে সিঙ্গাপুর। দেশটিতে ব্রডব্যান্ডের গড় গতি ১৫৩.৮৫ এমবিপিএস। এ তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে আইসল্যান্ড (১৪৭.৫১ এমবিপিএস) এবং হংকং (১৩৩.৯৪ এমবিপিএস)।

উভয় তালিকাতেই বাংলাদেশে তুলনায় এগিয়ে আছে প্রতিবেশী দেশ ভারত। মোবাইল ইন্টারনেটের গতিতে দেশটির অবস্থান ১০৯তম (৮.৮০ এমবিপিএস) এবং ব্রডব্যান্ডে ৭৬তম (১৮.৮২ এমবিপিএস)। অন্যদিকে মোবাইল ইন্টারনেটের গতিতে পাকিস্তান বাংলাদেশের তুলনায় এগিয়ে থাকলেও পিছিয়ে আছে ব্রডব্যান্ডে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইন্টারনেটের গতিমোবাইল ইন্টারনেট
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT