চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্টারনেট গতিতে বাংলাদেশ ১৪৪তম, সবার উপরে সিঙ্গাপুর

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
১২:৩৮ অপরাহ্ণ ১১, আগস্ট ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
উচ্চগতির ইন্টারনেট

বর্তমানে বিশ্বে ইন্টারনেটের গতির দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে এশিয়ার দেশ সিঙ্গাপুর। দেশটিতে ব্রডব্যান্ড ডাউনলোড স্পিড গড়ে ৫৫.১৩ মেগাবিট পার সেকেন্ড (এমবিপিএস)। আর বাংলাদেশের অবস্থান ১৪৪, বাংলাদেশের ব্রডব্যান্ড ডাউনলোড স্পিড গড়ে ১.৩৪ মেগাবিট পার সেকেন্ড (এমবিপিএস)।

যুক্তরাজ্যের ক্যাবল নামের একটি প্রতিষ্ঠান সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তথ্যপ্রযুক্তির অন্যতম অনুষঙ্গ হলো ইন্টারনেট। ইন্টারনেট ছাড়া বর্তমান সময়ে একটি দিন যেন কল্পনাই করা যায় না। তবে ইন্টারনেট শুধু থাকলেই হবে না, এর গতিও হওয়া চাই কাজ করার জন্য উপযোগী। ইন্টারনেটের গতি যত বেশি, এর কার্যকারিতাও তত বেশি।

বাংলাদেশ বাদে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার উপরে রয়েছে শ্রীলঙ্কা।  শ্রীলঙ্কা ৩.৮৩ এমবিপিএস গতিতে ৮৫তম অবস্থানে রয়েছে। এছাড়া ভারত ২.০২ এমবিপিএস ইন্টারনেট গতিতে ১১৯তম, মালদ্বীপ ১.৬২ এমবিপিএস গতিতে ১৩০তম, নেপাল ০.৯৭ এমবিপিএস গতিতে ১৬৯তম এবং সবার শেষে পাকিস্তান ০.৯১ এমবিপিএস গতিতে ১৭১তম অবস্থানে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে সুইডেন, দেশটিতে ব্রডব্যান্ড ডাউনলোড স্পিড ৪০.১৬ এমবিপিএস। তৃতীয় অবস্থানে থাকা তাইওয়ানে গতি ৩৪.৪০ এমবিপিএস।

উচ্চগতির ইন্টারনেট

Reneta

তালিকার শীর্ষ ৪০টি দেশের মধ্যে স্ক্যান্ডিনেভিয়া এবং উত্তর ইউরোপের দেশের সংখ্যাই বেশি। এর পাশাপাশি আছে এশিয়ার কয়েকটি দেশও। তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ২১তম। দেশটিতে ব্রডব্যান্ডের গড় গতি ২০ এমবিপিএস। অন্যদিকে ১৬.৫১ এমবিপিএস গতি নিয়ে ৩১তম অবস্থানে আছে যুক্তরাজ্য।

তালিকার শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো ডেনমার্ক (৩৩.৫৪ এমবিপিএস), নেদারল্যান্ড (৩৩.৫২ এমবিপিএস), লাটভিয়া (৩০.৩৬ এমবিপিএস), নরওয়ে (২৯.১৩ এমবিপিএস), বেলজিয়াম (২৭.৩৭ এমবিপিএস), হংকং (২৭.১৬ এমবিপিএস) এবং সুইজারল্যান্ড (২৬.৯৩ এমবিপিএস)।

বাংলাদেশের অব্যবহ্নত ইন্টারনেট বিদেশে রপ্তানি করলেও দেশের ইন্টারনেট গতি নিয়ে ইন্টারনেট ব্যবহারকারিদের মধ্যে অসন্তোষ বহুদিনের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারনেটের গতি
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT