চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদিকে লেখা ইমরানের চিঠিতে কী আছে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
মোদিকে চিঠি লিখে-ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে ভারত পাকিস্তানের মধ্যকার সংলাপ আবারও শুরু করার আহ্বান জানিয়েছেন।

চিঠিতে মোদিকে ‘মোদি সাহেব’ সম্বোধন করে তিনি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মাঝেও বৈঠক আয়োজনের পরামর্শ দিয়েছেন। ২০১৫ সালের পর থেকে এই আলোচনা বন্ধ রয়েছে।

ইমরান চিঠিতে বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদ নিয়ে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে।

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর ইমরান খানের কাছে চিঠি লিখে নরেন্দ্র মোদি অভিনন্দন জানিয়েছিলেন। সেই চিঠির প্রসঙ্গ টেনে ইমরান বলেন, চিঠিতে লেখা মোদির আবেগঘন বক্তব্যের সঙ্গে তিনি একমত। তিনিও মনে করেন, দুই দেশের অগ্রগতি শুধুমাত্র ‘গঠনমূলক সংশ্লিষ্টতার মধ্যেই নিহিত’।

এর আগে নির্বাচনে জয়ের পর দেয়া ভাষণে এই সাবেক তারকা ক্রিকেটার এবং বর্তমান পাকিস্তানি রাজনীতিক বলেছিলেন, ভারত যদি সম্প্রীতির পথে এক পা এগোয় তবে পাকিস্তান জবাবে দুই পা এগোবে।

অবশ্য ভারত এখন সংলাপ পুনরুজ্জীবিত করার কথা ভাবছে না বলে সরকারি সূত্র থেকে জানিয়েছে এনডিটিভি। ভারত সরকারের ভাষ্য: ‘আলোচনা ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না।’

Reneta

তবে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেয়নি দেশটি।

ইমরান খানকে বরাবরই পাকিস্তানি সেনাবাহিনী কাছের একজন মানুষ হিসেবে দেখা হয়। নির্বাচনী প্রচারণার সময় ইমরান খানের নির্বাচনী বক্তব্য ছিল ভারতবিরোধী বাগাড়ম্বরপূর্ণ।

সেই ইমরানই নির্বাচনে জয়লাভের পর দ্বিতীয়বারের মতো ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়ালেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খাননরেন্দ্র মোদিভারত-পাকিস্তানভারত-পাকিস্তান সম্পর্কসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জুলাই ১৫, ২০২৬

যবিপ্রবির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুলাই ১৫, ২০২৬

৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT