চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোটর স্পোর্টসেও জনসনের গতির ঝড়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেট মাঠে ‘গতিদানব’ হিসেবেই পরিচিত ছিলেন। এবার ভিন্ন জগতেও ঝড় তুলছেন মিচেল জনসন। মোটর স্পোর্টসে নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার। অস্ট্রেলিয়ার বারবাগেলো রেসওয়েতে চলতি সপ্তাহেই অভিষেক হচ্ছে জনসনের।

গত মাসে সবধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৩৬ বছরের জনসন। ফর্মুলা ওয়ানের ১০০০ সিরিজে অংশ নেয়ার বিষয় পাকা হওয়ায় বলেছেন, ‘সবসময়ই আমি গাড়ি ভালোবাসি। এর প্রতি আমার একটা গভীর আসক্তি আছে। আমার জন্যে এটা ক্রিকেটের মতো নয়, কিন্তু এটা আমার হরমোনের সঙ্গে মিশে আছে। এখানে সবকিছু দ্রুত করতে হয়, সেই সঙ্গে অনেক টেকনিক্যাল বিষয়ও মাথায় রাখতে হয়। এটা শুরু করতে পেরে দারুণ উপভোগ করছি।’

একটি দাতব্য সংস্থার জন্য প্রথম মোটর স্পোর্টসে অংশ নিয়েছিলেন জনসন। সেখানে ভালো লাগার পরই নিজের উন্নতির জন্য ট্রেনিংয়ে ভর্তি হয়ে যান। পার্থের অ্যারিস রেসিংয়ের হয়ে আগামী সপ্তাহে গাড়ি নিয়ে নামবেন তিনি।

ফাস্ট বোলিং আর রেসিংয়ে খুব একটা পার্থক্য দেখছেন না জনসন। যেখানে অনেক সময় ব্যাটসম্যানদের মুখোমুখি হতে হয়। আবার কখনো তার মতোই বা তার চেয়ে গতির বোলাদের মোকাবেলা করতে হয়, ‘কুইন্সল্যান্ডে খেলার সময় আমি প্রথম শোয়েব আখতারের মোকাবেলা করেছিলাম। তার বল আমাকে চারবার আঘাত করেছিল। পরে তাকে বলেছিলাম আমাকে আঘাত করো না। পরে অবশ্য সব ঠিক হয়ে যায়। এখানেও (রেসিং) প্রথম প্রথম আমার জন্যে একই রকম ঘটনা ঘটেছিল।’

অস্ট্রেলিয়ার হয়ে ৭৩ টেস্টে ৩১৩ উইকেট নিয়েছেন। অজিদের হয়ে পেসার হিসেবে তৃতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট তার (গ্লেন ম্যাকগ্রা ৫৬৩, ডেনিস লিলি ৩৫৫)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিচেল জনসনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উৎসব ও সিওটিআরআই-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ১৫, ২০২৬

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এক বছরে বিবিসির টিভি লাইসেন্স বাতিল করেছে যুক্তরাজ্যের ৫ লাখের বেশি পরিবার

জুলাই ১৫, ২০২৬

আসছে ‘আওয়ারাপান ২’ ও ‘টক্সিক’: হল বাঁচাতে হিন্দি সিনেমাতেই ভরসা?

জুলাই ১৫, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন (সংগৃহীত)।

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে ৫টি উদ্যোগ গ্রহণ করেছে সরকার: মাহদী আমিন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT