চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাইশ গজকে বিদায় বললেন জনসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৪ পূর্বাহ্ণ ২০, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শেষ বল করে ফেলেছেন। নিয়ে ফেলেছেন নিজের শেষ উইকেট। ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাতে এমন কথা বলেই আবেগ উগড়ে দিয়েছেন মিচেল জনসন।

সবধরনের ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেয়ার পর অস্ট্রেলিয়ান স্পিড স্টার বলেছেন, ‘আমি নিজের শেষ ওভার করে ফেলেছি। শেষ উইকেটও নিয়ে নিয়েছি। এবার থামছি। আজ (রোববার) আমি সবধরনের ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণা করছি।’

২০১৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান জনসন। তারপর বিশ্বজুড়ে টি-টুয়েন্টি ক্রিকেট খেলে বেরিয়েছেন তিনি। এবার সবধরনের ক্রিকেটকে বিদায় জানালেন অজি বাঁ-হাতি পেসার।

তার শেষ ম্যাচ হয়ে থাকল আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচটি। সেই ম্যাচে উইকেট পাননি। তার শেষ উইকেটের সাক্ষী কলকাতার ইডেন গার্ডেন। সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসের উইকেটই তার শেষ উইকেট।

জনসন বলেছেন, ‘আমি ভেবেছিলাম বিশ্বজুড়ে টি-টুয়েন্টি ক্রিকেট খেলে বেড়াব। অন্তত পরের বছরের মাঝামাঝি পর্যন্ত। এখন দেখছি, আমার শরীর আর সায় দিচ্ছে না। তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতেই হল।’

জনসনের কথায়, ‘আমি যদি ১০০% দিতে না পারি, তাহলে দলের জন্য নিজের সেরাটা দেব কী করে? আমার কাছে দলই সবকিছু।’

Reneta

নিজের ভবিষ্যত নিয়েও ইঙ্গিত দিয়ে রেখেছেন জনসন। কোচিংয়ে আসার ইচ্ছে আছে তার, ‘ভবিষ্যতে কোচ বা মেন্টর হিসেবে কাজ করতে পারি।’

৭৩টি টেস্ট খেলে ৩১৩টি উইকেট নিয়েছেন জনসন। ব্যাট হাতে রান করেছেন ২০৬৫। একটি সেঞ্চুরিও আছে। ১৫৩ ওয়ানডেতে উইকেট নেন ২৩৯টি। আর ৩০ টি-টুয়েন্টিতে উইকেট পেয়েছেন ৩৮টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিচেল জনসনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT